× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসান মুরাদের অভিষেক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ০৯:২৮ এএম

সিলেট টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসান মুরাদের অভিষেক

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। মুশফিকুর রহিমের ৯৯ তম টেস্টের এ ম্যাচে অভিষেক হতে যাচ্ছে বাহাতি স্পিনার হাসান মুরাদের। এর আগে জাতীয় দলে টি টুয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছিল তার।

এর আগে ২০২৩ সালের এপ্রিলে দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল। মিরপুরে সেই ম্যাচে চার দিনেই জিতেছিল বাংলাদেশ।

এদিকে ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটি আয়ারল্যান্ডের ১১তম ম্যাচ। তিনটি ম্যাচ জিতলেও তারা হেরেছে সাতটি টেস্টে। এনিয়ে দ্বিতীয়বার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে তারা। আগেরটিতে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকক্যার্থি, ম্যাথু হাম্ফ্রেস, ক্রেইগ ইয়াং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা