× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে আর্জেন্টিনা সমর্থকদের ভোজের আয়োজন

ফেনী সংবাদদাতা

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৬:২৪ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৬:৪৯ পিএম

ভূরিভোজের জন্য  গরু জবাই করেছে ফেনীর আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। ছবি : প্রবা

ভূরিভোজের জন্য গরু জবাই করেছে ফেনীর আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। ছবি : প্রবা

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপলক্ষে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছে ফেনীর আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

রবিবার (১৮ ডিসেম্বর) পৌরসভা চত্বরে এ আয়োজন করা হয়েছে। সকাল থেকে সমর্থকরা পৌরসভা ও আশপাশের এলাকায় জড়ো হয়ে গান-বজনাসহ আনন্দ-উল্লাস করছেন।

জেলার ৬টি উপজেলার বিভিন্ন এলাকাতেও আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে ভূরিভোজের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

বিভিন্ন এলাকায় খেলা দেখার জন্য বড়পর্দা স্থাপন করা হয়েছে। ক্লাব, সংগঠন ছাড়াও বাড়িতে বাড়িতে চলছে উন্নত খাবার বিতরণের আয়োজন। 

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, আমরা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী ফাইনাল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছি। গরু কিনেছি। আর্জেন্টিনার সমর্থক ছাড়াও এতিম অসহায়দের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। 

সমর্থক মাঈন উদ্দিন সুমন বলেন, আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে খাবারের আয়োজন করেছি। আমাদের এখানে আমরা বড়পর্দায় খেলা দেখব। যারা এখানে খেলা দেখতে আসবে তাদেরই খাওয়ানো হবে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপলক্ষে সমর্থকদের উদ্দীপনার মধ্যে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা তৎপর আছি।

এর আগে খেলা দেখার জন্য মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী পুরাতন কারাগারের সামনে ২৫ ফিটের জায়ান্ট স্কিন স্থাপন করেন। অন্য খেলার পাশাপাশি আর্জেন্টিনা বা ব্রাজিলের ম্যাচগুলোতে ২০-২৫ হাজার দর্শক একঙ্গে খেলা উপভোগ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা