× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়াঙ্গনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ০৯:১৮ এএম

ক্রীড়াঙ্গনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসন থেকে। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-০১ আসনে। গতকাল সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আর বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থীর তালিকায় দেশের ক্রীড়াঙ্গন থেকে চারজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফজয়ী তারকা আমিনুল হক। বর্তমানে তিনি দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

খুলনা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি। এছাড়া ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম এসেছে ক্রীড়া সংগঠক ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের।

অন্যদিকে, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, যিনি সিসিডিএমের সাবেক ভাইস চেয়ারম্যান ও মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা