× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৩:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে এই পদে মনোনীত করে।

আজ অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় তিনি নতুন পরিচালক হিসেবে যোগ দেবেন।

রুবাবা দৌলা হচ্ছেন বিসিবির দ্বিতীয় নারী পরিচালক। এর আগে এনএসসির মনোনয়নে বোর্ডে যোগ দিয়েছিলেন ইশফাক আহমেদ। তবে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করার কারণে নির্বাচিত হওয়ার পরই বিতর্কের মুখে এনএসসি তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তার জায়গায় রুবাবাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে এনএসসি।

রুবাবার মামা শিল্পী কামরুল হাসান এবং জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম তার ফুপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করেছেন। স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বাংলাদেশের নারীদের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ পুরস্কার পান।

রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি দীর্ঘ ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সময়েই গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা