× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এরপর ব্রাজিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এরপর ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে শেষ করার পর নতুন মিশনে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের আগপর্যন্ত প্রস্তুতির অংশ হিসেবে তারা প্রীতি ম্যাচ খেলবে। যেখানে আগামীকাল (শনিবার) তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আরেক লাতিন দেশ ভেনেজুয়েলা। 

ভেনেজুয়েলার বিপক্ষে মায়ামিতে প্রীতি ম্যাচের আগের দিন টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আসন্ন বিশ্বকাপের ফেভারিটদের নিয়ে কথা বলেছেন। তার মতে, বর্তমান চ্যাম্পিয়নরা আবারও ট্রফির দৌড়ে অন্যতম ফেভারিট। 

লিভারপুলের এই মিডফিল্ডার জানান, তার তিন ফেভারিট দল হলো আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেন। এ ছাড়া চতুর্থ দল হিসেবে ব্রাজিলকেও রাখা যায়। তিনি বলেন, “আমার কাছে এই চারটি দলই ২০২৬ বিশ্বকাপের প্রধান দাবিদার। আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন—সবাই দারুণ ফর্মে আছে। আর ব্রাজিলের কথা আলাদা করে না বললেই নয়। তাদের ঐতিহ্য, প্রভাব—সবই অসাধারণ। এখন আবার তাদের দলে কার্লো আনচেলত্তির মতো কিংবদন্তি কোচ যুক্ত হয়েছেন। ফলে তারা আরও শক্তিশালী।”

নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখার কথাও তুলে ধরলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের এই মিডফিল্ডার। বলেন, ‘সব দলই ভালো, তবে আমরা সব সময় নিজেদের ওপর ভরসা রাখি। প্রতিটি ম্যাচে জয়ের মানসিকতা নিয়েই নামি। সামনে যা আসছে তা দারুণ হবে বলে মনে করছি। আশা করি, বিশ্বকাপে সবকিছু আমাদের পরিকল্পনা মতোই যাবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা