× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ০৮:৫২ এএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫ ০৯:১৪ এএম

আজ  ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান

রবিবার (৫ অক্টোবর) পাকিস্তানের বিরুদ্ধে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচকে অন্য যেকোনো ম্যাচের মতোই দেখতে চাইছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। অন্যদিকে পুরনো স্মৃতিতে ডুব দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা।

এশিয়া কাপের তিনটি ম্যাচেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় দল। মেয়েদের ম্যাচে হ্যান্ডশেক দেখা যাবে কি না এখনও নিশ্চিত নয়। সম্প্রচারকারী চ্যানেলে এই ম্যাচ নিয়ে ভারতের ক্রিকেটারদের প্রশ্ন করা হয়। হারমানপ্রীত বলেন, “আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখেই বড় হয়েছি। সব সময়ে এই ম্যাচের অংশ হতে চেয়েছি। এই ম্যাচকে অন্য যেকোনো ম্যাচের মতোই দেখি। ক্রিকেটেই নজর থাকে আমাদের।”

স্মৃতি মান্ধানার মতে, এই ম্যাচে পরিবেশ যেরকম থাকে তা বাকি সব ম্যাচের থেকে আলাদা। তার কথায়, “ভারত-পাকিস্তান ম্যাচের পরিবেশ সব সময় খুব হাড্ডাহাড্ডি থাকে। স্টেডিয়াম ভর্তি থাকে। সকাল থেকে যাদের সঙ্গে দেখা হয় সকলেই জেতার অনুরোধ করে। এই পরিবেশ নিজের সেরাটা বের করে আনতে সাহায্য করে। আমি এবং সতীর্থরা সেটা উপভোগ করি।”

ভারতের বোলিং কোচ আবিষ্কার সালভি জানিয়েছেন, দলের পক্ষ থেকে ক্রিকেটারদের আবেগ না দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। সালভির কথায়, “ক্রিকেটে নজর দেওয়া সবার আগে দরকার। আমরা চাই মেয়েরা নিজেদের সেরাটা বের করে আনুক। এটাকে অন্য ম্যাচের মতোই দেখছি। বিশ্বকাপ খুব লম্বা। আরও অনেক ম্যাচ রয়েছে।”

পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা অবশ্য এতটাও গুরুগম্ভীর হিসাবে দেখছেন না এই ম্যাচ। তিনি পুরনো দিনের বন্ধুত্বের কথা তুলে ধরেছেন। সানা বলেন, “বাকি সব দলের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভাল। আমরা সবার সঙ্গেই সম্পর্ক ভাল রাখার চেষ্টা করি। ক্রিকেটীয় সংস্কৃতি সব রকম ভাবে মেনেই খেলার চেষ্টা করব।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা