× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্শের ঝড়ে ম্লান রবিনসনের সেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৫ ২০:১১ পিএম

মার্শের ঝড়ে ম্লান রবিনসনের সেঞ্চুরি

রাচিন রবীন্দ্রের ইনজুরিতে একাদশে জায়গা পেয়েই সেঞ্চুরি হাঁকালেন টিম রবিনসন। তবে তার দুর্দান্ত ইনিংসও হার এড়াতে পারেনি নিউজিল্যান্ডকে। অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে হার মানতে হয়েছে স্বাগতিকদের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২১ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় পেয়েছে সফরকারীরা। সিরিজে ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক মার্শ। শুরুটা ছিল নিউজিল্যান্ডের জন্য ভয়াবহ। মাত্র ৬ রানে হারায় তারা তিনটি উইকেট। তবে সেখান থেকেই ম্যাচে ফেরান ডানহাতি টপ অর্ডার ব্যাটার টিম রবিনসন। তার ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৮১ রানের লড়াকু সংগ্রহ পায় কিউইরা।

তিন নম্বরে নেমে রবিনসন খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস। ৬৬ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চারের সঙ্গে ৫টি দৃষ্টিনন্দন ছক্কা। পাশাপাশি ড্যারিল মিচেল ২৩ বলে করেন ৩৪ রান এবং বেভন জ্যাকবসের ব্যাট থেকে আসে ২০ রান। অস্ট্রেলিয়ার পেসার বেন ডারশুইস ৪০ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।

জবাবে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। তারা উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৩ বলে ৬৭ রান। হেড ১৮ বলে করেন ৩১ রান, তাকে ফিরিয়ে স্বস্তি এনে দেন ম্যাট হেনরি। তবে থামেননি মার্শ। ২৩ বলে তুলে নেন হাফসেঞ্চুরি, এরপর চালিয়ে যান ব্যাটিং ঝড়। তার ব্যাটে এসেছে ৪৩ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস, যেখানে ছিল ৯টি চার ও ৫টি ছক্কা।

দ্বিতীয় উইকেটে মার্শ ও ম্যাথিউ শর্ট গড়েন ৩৪ বলে ৬৮ রানের আরেকটি কার্যকর জুটি। শর্ট ১৮ বলে ২৯ রান করে আউট হলেও মার্শ একপ্রান্ত ধরে রাখেন। শেষ দিকে টিম ডেভিড ১২ বলে ২১ রানে অপরাজিত থাকেন। ১৬.৩ ওভারেই ৬ উইকেট হাতে রেখেই ১৮২ রানের লক্ষ্য স্পর্শ করে অস্ট্রেলিয়া। কিউইদের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট শিকার করেন ম্যাট হেনরি, দেন ৪৩ রান। 

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৮১/৬ (রবিনসন ১০৪*, মিচেল ৩৪; ডোয়ারসুইস ২/৪০, হ্যাজলউড ১/২৩)
অস্ট্রেলিয়া: ১৬.৩ ওভারে ১৮৫/৪ ( মার্শ ৮৫, ডেভিড ২১*; হেনরি ২/৪৩, জেমিসন ১/৪৬)
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেট জয়ী
ম্যাচসেরা: মিচেল মার্শ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা