× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগ

দুই জায়ান্টের লড়াই আজ

মাছুম বিল্লাহ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১০:৫৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের মর্যাদার আসর চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট ক্লাব—স্প্যানিশ লা লিগার শক্তিধর বার্সেলোনা এবং বর্তমান শিরোপাধারী প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। কাতালানদের হোম ভেন্যু এস্তাদিও অলিম্পিকো লুইস কোম্পানিসে আজ বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে ম্যাচটি ।

গত মৌসুমেই এই দুই জায়ান্ট কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল। প্রথম লেগে পিএসজির মাঠে প্যারিসদের বিপক্ষে ৩-২ গোলে এগিয়েছিল বার্সা। দ্বিতীয় লেগে সেই দ্বৈরথে বার্সেলোনাকে নিজেদের মাঠেই ৪-১ গোলে উড়িয়ে দেয় পিএসজি। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট কেটেছিল ফরাসি ক্লাবটি। শেষ চার মৌসুমে (২০২১-২৪) চারবারের মুখোমুখি দেখায় পিএসজি জিতেছে দুবার, বার্সেলোনা একবার এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

তবে সাম্প্রতিক ফর্মে দারুণ ছন্দে আছে দুদলই। শেষ ১০ ম্যাচে কাতালানরা জয় পেয়েছে ৮টিতে, হেরেছে মাত্র একটি এবং একটি ম্যাচ ড্র করেছে। হান্সি ফ্লিকের শিষ্যরা গড়ে ৭৩ শতাংশ বলের দখল দাপুটে অবস্থায় আছে এবং প্রায় ২০টি করে আক্রমণ করছে প্রতি ম্যাচে। শীর্ষ গোল স্কোরার রবার্ট লেভানডোভস্কি করেছেন ছয় গোল, আর ফেরান তোরেস, লামিনে ইয়ামাল এবং ফারমিন লোপেজ করেছেন চারটি করে। গোলরক্ষক জোয়ান গার্সিয়া ৩টি ক্লিন শিট রেখেছেন।

অন্যদিকে পিএসজিও পিছিয়ে নেই। শেষ ১০ ম্যাচে সাতটি জয় এবং তিনটি হার। লুইস এনরিকের দল প্রতি ম্যাচে গড়ে ১৭টি আক্রমণ ও দুটি গোল করে চলেছে। ব্র্যাডলি বারকোলা চারটি গোল করে আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি জোয়াও নেভেস ও গণসালো রামোস করেছেন তিনটি করে গোল। মাঝমাঠে ভিতিনহা এবং রক্ষণ সামলাচ্ছেন লুকাস চেভালিয়ের। ১০ ম্যাচে যার চারটি ক্লিনশট রয়েছে।

উভয় দলের সম্ভাব্য একাদশ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বার্সেলোনা ৪-২-৩-১ ফরমেশনে মাঠে নামতে পারে, যেখানে লেভানডোভস্কির সঙ্গে থাকবে ইয়ামাল, তোরেস ও দানি ওলমো। মাঝমাঠে থাকবে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং। রক্ষণে দেখা যেতে পারে এরিক গার্সিয়া, জুলস কুন্দে ও পাও কুবারসিকে।

পিএসজি নামতে পারে তাদের পরিচিত ৪-৩-৩ ছকে, যেখানে আক্রমণভাগে থাকবে বারকোলা, গণসালো রামোস ও লি কাং-ইন। মাঝমাঠে থাকবে ভিতিনহা, ফ্যাবিয়ান রুইজ ও জোয়াও নেভেস। রক্ষণে হাকিমি, জাবারনি, পাচো ও মেন্ডেসকে দেখা যেতে পারে।

ঘরের মাঠে বর্তমান পারফরম্যান্স বিবেচনায় এই ম্যাচে বার্সেলোনা অনেকটা এগিয়ে থাকবে। জরিপে বার্সার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৭০ শতাংশ এবং পিএসজির ২৫ শতাংশ। তবে কেউ কাউকে ছেড়ে দেবে না। ফর্ম ও পরিসংখ্যানের দিক থেকে ম্যাচটি হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা