× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবি নির্বাচন ঘিরে ক্রিকেটারদের ফেসবুক পোস্ট, যা বললেন ক্রীড়া উপদেষ্টা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৬ পিএম

বিসিবি নির্বাচন ঘিরে ক্রিকেটারদের ফেসবুক পোস্ট, যা বললেন ক্রীড়া উপদেষ্টা

বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। তবে তার আগে এই নিয়ে চলছে নানা নাটকীয়তা। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে গেল দুইদিন ধরে বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে দাবি জানিয়ে আসছেন।

বিষয়টি নিয়ে আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, 'আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, বর্তমানে খেলতে থাকা ক্রিকেটার বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে। যেটা তার যে কন্ট্রাক্ট, সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন।'

ক্রীড়া উপদেষ্টা আরও যোগ করেন, 'এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমরা ভক্ত হিসেবে দেখেছি দুই বছর আগে, পাঁচ বছর আগে, এখনও এটা হচ্ছে, এটা খুব দুঃখজনক এবং যারা এগুলো করাচ্ছেন, তাদের আসলে শেইম ফিল করা উচিত যে আপনি একজন ক্রিকেটারকে এনে দলাদলি করাচ্ছেন। মানে এটা খুবই আমাদের জন্য দুঃখজনক।'

এর আগে নির্বাচন ঘিরে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের দেয়া চিঠির উপর রিট করেন জেলা বিভাগীয় কাউন্সিলররা। এরপর গত সোমবার বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করে হাইকোর্ট। যদিও একটু পরই সেটা স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এমন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ১৭৭ জন কাউন্সিলরের নাম প্রকাশ করে বিসিবির নির্বাচন কমিশন।

এমন পরিস্থিতি নিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন নিজের ফেসবুক পেজে লেখেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’

একই প্রসঙ্গে জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন লেখেন, 'বোর্ড প্রেসিডেন্ট আসা-যাওয়া যেন ক্রিকেটের টসের মতো—কখন কার ভাগ্য জোটে বলা মুশকিল। সুন্দর পরিবেশে ক্রিকেট বোর্ড নির্বাচন হোক স্বচ্ছ কোনও প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতা নয়। যেখানে জয়ী হবে কেবল ক্রিকেট।'


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা