× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালের জালে ৩ গোল, জয়ে ফিরল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ২০:২৭ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৫ ২০:৩০ পিএম

নেপালকে হারিয়ে সাফের রেসে ভালোভাবে ফিরেছে দেশের মেয়েরা

নেপালকে হারিয়ে সাফের রেসে ভালোভাবে ফিরেছে দেশের মেয়েরা

ভুটানের বিপক্ষে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরুর পর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ধাক্কা। প্রতিবেশীদের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের সাফ ট্রফি নিয়ে জাগে শঙ্কা। তবে তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ ব্যবধানে হারিয়ে সে শঙ্কা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে অর্পিতা বিশ্বাসরা।

আজ রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ছটায় ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকেই একের পর এক আক্রমণে নেপালকে চাপে রাখে বাংলাদেশ। এদিন ম্যাচঘড়ির ৩৫ মিনিটে অনেকটা ফাঁকা পোস্ট পেয়েও সুরভী আকন্দ প্রীতি বাইরে শট নিয়ে হতাশ করেন। এর ছয় মিনিট পর খোলে ম্যাচের ডেডলক। দুই ডিফেন্ডারকে কাটিয়ে মামনি চাকমা এগিয়ে এসে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান। জটলার মধ্যে এক পর্যায়ে বল এসে পড়ে ফাঁকায় থাকা থুইনুই মারমার পায়ে। দৃষ্টিনন্দন শটে গোলকিপারকে পরাস্ত করেন তিনি। 

৪৫ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বক্সের বাইরে বেরিয়ে আসেন গোলকিপার, কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। তাকে কাটিয়ে ফাঁকা পোস্টে ডান পায়ের শটে অনায়াসে বল পৌঁছে দেন প্রীতি।ফলে বিরতিতে যাওয়ার আগে দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতে একের পর এক আক্রমণ শানায় নেপাল। ৫৫ মিনিটে একটি গোল শোধ করার সুযোগ এসেছিল তাদের। তবে সাহারা লিম্বুর শট পোস্টে লেগে ফিরে এলে সহজ সুযোগ হাতছাড়া হয় তাদের। এরপর ৫৯ মিনিটে আরও সহজ সুযোগ পায় নেপাল। গোলবারে মেঘলা রানী রায়কে একা পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। বরংবারে ঢোকার পর খেই হারিয়ে বসে।

যোগ করা সময়ে পুনরায় আক্রমণে যায় বাংলাদেশ। সুরভী আকন্দ প্রীতির সেই শট বারে লেগে ফিরে আসে। তবে পরের মিনিটেই তৃতীয় গোল উদযাপন করে লাল সবুজ দলের প্রতিনিধিরা। গোলরক্ষককে বোকা বানিয়ে নেপালের কফিনে শেষ পেরেক  ঠোকেন থুইনু মার্মা।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী সর্বোচ্চ পয়েন্টধারী দল জিতবে শিরোপা। কোনো দুই দলের পয়েন্ট সমান হলে সে ক্ষেত্রে দেখা হবে হেড টু হেড জয়। এই জায়গায় সমীকরণ একই হলে দেখা হবে গোল ব্যবধান। যেখানে তিন ম্যাচ শেষেই অনেকটাই এগিয়ে ভারত। প্রতিপক্ষের জালে ১৬ বার বল পাঠিয়ে এক গোলও হজম করেনি তারা। সবশেষ আজ তারা ভুটানের জালে ৭ গোল দিয়েছে।

এখন পর্যন্ত ৩ ম্যাচে দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট ৬। শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৯। তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। নেপাল তিনে। তিন ম্যাচের দুটিতে হেরেছে, একটিতে জিতেছে তারা। ভুটান সবার শেষে। একটি ম্যাচও জিততে পারেনি দলটি।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা