× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৬ ফুটবল বিশ্বকাপ

‘দ্য গ্রেটেস্ট শো’ চূড়ান্ত ড্র ৫ ডিসেম্বর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৬:০৪ পিএম

‘দ্য গ্রেটেস্ট শো’ চূড়ান্ত ড্র ৫ ডিসেম্বর

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি এখনও প্রায় এক বছর। তবে ইতোমধ্যেই জমে উঠেছে প্রস্তুতির উত্তাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিন দেশ মিলে আয়োজিত হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এর ২৩তম আসর। এবার প্রকাশ পেল চূড়ান্ত ড্রয়ের দিনক্ষণ।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, আগামী ৫ ডিসেম্বর হবে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত গ্রুপ ড্র। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে এই প্রতীক্ষিত আয়োজন। এখানেই নির্ধারিত হবে কোন দল কোন গ্রুপে পড়বে।

ফিফার বিবৃতিতে জানানো হয়, ড্রয়ের দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।

হাস্যরসপূর্ণ পরিবেশে ট্রাম্প বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে মজা করে বলেন, এটা অনেক ভারী। আমি কি এটা রেখে দিতে পারি? জবাবে ইনফান্তিনো রসিকতা করে বলেন, ফিফা সভাপতি, সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রপতি ও চ্যাম্পিয়নরা এটা (বিশ্বকাপ ট্রফি) ছুঁয়ে দেখতে পারবেন। ট্রফিটি যে শুধুই চ্যাম্পিয়নদের জন্য। আপনিও একজন বিজয়ী হওয়ায় ট্রফিটা স্পর্শ করতে পারবেন।

ওয়াশিংটনের মতো শহরে ড্র আয়োজন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত ইনফান্তিনো। ফিফার বিবৃতিতে তিনি বলেন, কেনেডি সেন্টার যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও বিনোদনের অন্যতম কেন্দ্র। এখানে বিশ্বকাপের চূড়ান্ত ড্র আয়োজন করতে পেরে আমরা রোমাঞ্চিত। এটা শুধু একটা ড্র নয়, বরং ২০২৬ সালের বিশ্বকাপ কার্যক্রমের আনুষ্ঠানিক শুরু।

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২ দল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা আগামী বছর নামবে শিরোপা ধরে রাখার লক্ষ নিয়ে। আগামী বিশ্বকাপে অংশ নেবে রেকর্ড ৪৮টি দল। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এবারের আসর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর তিনটি এবং কানাডার দুটি শহরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা