বিশ্বকাপ বাছাই
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ২২:০৬ পিএম
চিলি ম্যাচে দিয়ে বৃত্ত ভাঙার অপেক্ষায় ব্রাজিলের নম্বর টেন ছবি: সংগৃহীত
‘আর কিছু দিন, তারপর বেলা মুক্তি’Ñ বাঙালি হলে এতক্ষণে গুনগুনিয়ে অঞ্জণ দত্তের গান ধরতেন নেইমার জুনিয়র। সময়টা দীর্ঘ ২২ মাসের। এই সময়ে মোহনীয় ৫ স্টার খঁচিত হলুদ জার্সি গায়ে জড়ানো হয়নি ব্রাজিলের সান্তোস স্ট্রাইকারের। সবশেষ নেইমার যখন ৪৫০ গ্রাম ওজনের ফুটবলে টাচ করেন সেটি ছিল ২০২৩ সালের ১৭ অক্টোবর, প্রতিপক্ষ উরুগুয়ে।
দীর্ঘ অপেক্ষার পর মুক্তি
পাচ্ছেন নেইমার। আগামী সোমবার ঘোষণা করা হবে বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল জাতীয় দল। সেপ্টেম্বরে
আন্তর্জাতিক বিরতিতে চিলি এবং বলিভিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। সেই দুই
ম্যাচে ফিরছেন ব্রাজিলের নম্বর টেন। ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতিতেই নেইমারকে নিয়ে
ভাবছেন কোচ আনচেলত্তি। মূলত ব্রাজিলের ইতালিয়ান কোচের প্রাথমিক তালিকা সম্পর্কে ধারণা
পেয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’। সে প্রতিবেদন থেকে স্পষ্ট-বৃত্ত ভাঙছেন নেইমার।
বিশ্বকাপ বাছাইয়ে গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হন ভিনিসিয়ুস। সেপ্টেম্বরে যেহেতু বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল এবং ২০২৬ বিশ্বকাপের মূলপর্বেও তারা খেলার যোগ্যতা অর্জন করেছেÑ এ কারণে শুধু বলিভিয়া ম্যাচের জন্য ভিনিসিয়ুসকে জাতীয় দলে ডাকতে চান না আনচেলত্তি। যে কারণে রিয়াল মাদ্রিদ তারকাকে বিশ্রামের রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল কোচ।
গ্লোবের প্রকাশ করা
স্কোয়াডে যারা রয়েছেন
এখন পর্যন্ত ‘গ্লোবো’ যেসব
খেলোয়াড়ের প্রাথমিক দলে জায়গা পাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে তারা হলেনÑ গোলরক্ষক গ্যাব্রিয়েল
বারাজো (সান্তোস), ডিফেন্ডার এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো)
ও পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার দানিলো (বোতাফোগো) ও মার্কোস আন্তোনিও (সাও পাওলো)
এবং ফরোয়ার্ড কাইও হোর্হে (ক্রুজেরিও), নেইমার (সান্তোস) এবং রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।
ব্রাজিল জাতীয় দল আগামী ১
সেপ্টেম্বর তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে আনচেলত্তির অধীনে অনুশীলন শুরু করবে। এরপর
৫ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল মুখোমুখি হবে চিলির, আর ১০ সেপ্টেম্বর এল
আল্টোতে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা।