× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটে ফিরছেন নাসির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৮:১৬ পিএম

নাসির হোসেন  ছবি: সংগৃহীত

নাসির হোসেন ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো গত বছর অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টুর্নামেন্টটি বেশ আলোড়ন তুলেছিল। সব মিলিয়ে গত আসর সফলভাবেই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। শেষ হবে ৪ অক্টোবর। এবারের আসরেও থাকছে ৮টি দল। এরই মাঝে আলোচনায় সদ্য নিষেধাজ্ঞা থেকে ফেরা নাসির হোসেন ও সাব্বির হোসাইন।

আসন্ন এনসিএলে দিয়ে ক্রিকেটে ফিরছেন নাসির। বিসিবির সূত্র জানিয়েছে, সাব্বিরের নাম রয়েছে নিজ বিভাগ রাজশাহীর হয়ে, এ ছাড়া নাসিরের নাম রয়েছে নিজ বিভাগ রংপুরের হয়ে।

বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন তিন ভেন্যুতে হবে এবারের এনসিএল। এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘এটা নিয়ে আমাদের লম্বা একটা সভা হয়েছে। কারণ, ভেন্যু পাওয়াটা আসলে কঠিন ছিল। একই জায়গায় দুটা মাঠ দরকার। অনেক চিন্তা-ভাবনা করে আমরা এখন বগুড়া, রাজশাহী এবং সিলেটÑ এই তিনটা জায়গায় করার কথা ভাবছি। এটাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা