× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন ভুকুসিচই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৫:৪২ পিএম

ক্রোয়েশিয়ার অধিনায়ক জ্যাক ভুকুসিচ     ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়ার অধিনায়ক জ্যাক ভুকুসিচ ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ গুলো ফুটবলের রাজত্ব করে। এবার ইউরোপিয়ান দেশে ক্রিকেটের হাওয়া লাগতে শুরু করছে। ইতালি, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও সাইফ্রাসের মতো দেশ গুলো ক্রিকেটে নাম লিখিয়েছে। নিয়মিত খেলছে টি-টোয়েন্টি ফরম্যাটও। ফুটবলের দেশ ক্রোয়েশিয়া জ্যাক ভুকুসিচকে টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করেছে। মাত্র ১৭ বছর বয়সেই ক্রোয়েশিয়া টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন ভুকুসিচই।

সাইপ্রাসের বিপক্ষে চার ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলে ক্রোয়েশিয়া। এই ম্যাচে নেতৃত্ব দিয়েই ভুকুসিচ নাম লেখান রেকর্ড বইয়ে। এ দিন তাঁর বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। তিনি ভাঙেন ফ্রান্সের নোমান আমজাদের তিন বছরের পুরোনো রেকর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক: (টি-টোয়েন্টি) জ্যাক ভুকুসিচ,১৭ বছর ৩১১ দিন (ক্রোয়েশিয়া), নোমান আমজাদ,১৮ বছর ২৪ দিন (ফ্রান্স),  কার্ল হার্টমান,১৮ বছর ২৭৬ দিন (আইল অব মান), এরডেনবুলগান ১৮ বছর ৩২৪ দিন (মঙ্গোলিয়া), (ওয়ানডে) রশিদ খান ১৯ বছর ১৬৫ দিন (আফগানিস্তান)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা