× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওভাল টেস্ট

এক হাতে ব্যাট অন্য হাতে ব্যান্ডেজ, তামিমকে মনে করালেন ওকস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৭:০৬ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৫ ১৭:২২ পিএম

এক হাতে ব্যাট অন্য হাতে ব্যান্ডেজ, তামিমকে মনে করালেন ওকস

ওভাল টেস্টের শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান, আর ভারতের ৪ উইকেট। ৫ম দিনের খেলা শুরুর ১ম ঘণ্টাতেই আরও তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংলিশরা।

জয়ের জন্য তখনও প্রয়োজন ১৭ রান। ঠিক সেই মূহুর্তে দলের প্রয়োজনে ব্যান্ডেজে মোড়ানো হাত নিয়েই ব্যাট হাতে মাঠে নামেন ক্রিস ওকস। 

তবে নামার পর অবশ্য কোনো বল মোকাবেলা করতে হয় নি তাকে। অপর প্রান্তে থাকা আটকিনসন চেষ্টা চালালেও শেষ পর্যন্ত জয় বের করতে পারেননি। সিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ফলে ভারত এই টেস্ট জিতে নেয় ৬ রানে। ৫ ম্যাচের সিরিজ ২-২ এ শেষ করে দুই দল।   

সিরিজের শেষ টেস্টে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক ইংল্যান্ড। ১ম ইনিংসে ভারতের ২২৪ রানের জবাবে ২৪৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ভাল সংগ্রহ দৃঁড় করায় জয়সওয়াল, আকশদীপরা। ইংল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দেয় ৩৭৪ রানের। তবে ব্যাট হাতে দারুণ জবাব দিতে থাকে ইংল্যান্ডও। জো রুট আর হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছিল ওলি পোপের দল। কিন্তু বুমরাহ বিহীন ভারতের বোলিং আক্রমনও যে তাদের সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াবে তা জানা ছিল না। সিরাজের ফাইফার ও কৃষ্ণার ৪ উইকেটে ভর করে শেষ পর্যন্ত ৬ রানের জয় দিয়ে সিরিজ শেষ করে গিল বাহিনী। রোমাঞ্চকর এক ম্যাচ উপভোগ করলো ‍ ক্রিকেট ভক্তরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা