× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেট থেকে বিরতির ঘোষণা দিয়েছেন পাকিস্তানি নিদা দার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ০৯:১২ এএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫ ১১:২৬ এএম

ক্রিকেট থেকে বিরতির ঘোষণা  দিয়েছেন পাকিস্তানি নিদা দার

ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিদা দার। সমাজমাধ্যমে দেওয়া পোস্টে নিজের এ সিদ্ধান্তের কথা জানান পাকিস্তান নারী দলের সাবেক এ অধিনায়ক।

ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কারণ হিসেবে নিজের মানসিক স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন নিদা। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সও যথেষ্ট ভালো নয়। এ ছাড়া ব্যক্তিগত কিছু সমস্যাও তাকে মোকাবিলা করতে হচ্ছে। তাই সব মিলিয়ে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।

নিদা লিখেছেন, ‘অত্যন্ত সতর্ককতার সঙ্গে চিন্তা করেই আমি ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেন আমার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাকে অগ্রাধিকার দিতে পারি। সাম্প্রতিক ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জগুলো আমার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে, তাই কিছু সময় নিজের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।’

তবে কবে আবারও ক্রিকেটে ফিরবেন এ বিষয়ে কিছু জানাননি তিনি। নিদা লেখেন, ‘এই সময়ে আমার গোপনীয়তাকে সম্মান ও বোঝার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি আমার প্রিয়জনদের সমর্থনের জন্য কৃতজ্ঞ এবং আমি মাঠে ফিরে আসার অপেক্ষায় আছি।’

পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার নিদা। এ ছাড়া টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তার নামের পাশে। এমনকি পাকিস্তানের হয়ে ওয়ানডেতে ১০০ উইকেট নেওয়া চারজনের একজন এ স্পিন বোলিং অলরাউন্ডার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা