× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ১৪:৫৫ পিএম

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

মিরপুর শের-ই-বাংলায় আজ সকাল থেকেই ক্রিকেটারদের আনাগোনা। বেলা ১১টা নাগাদ তামিম ইকবালের প্রবেশের পর ক্রিকেটারদের আনাগোনা আরো বাড়তে শুরু করে। মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানদের পাশাপাশি দেখা যায় নাঈম শেখ এমনকী শরিফুল ইসলামদেরও।

একাডেমি ভবনে আলোচনায় বসেন ক্রিকেটাররা। যা চলে দীর্ঘক্ষণ। এরপর জুমার নামাজের বিরতির পর ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে থাকবেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও। মিটিং শেষে জানা যাবে বিস্তারিত।

এর আগে তামিমের ডাকে এদিন মিরপুরে হাজির হন নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরিফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারীরা। আরও ছিলেন ইলিয়াস সানী, নাঈম শেখ ও জিয়াউর রহমানরা।

শোনা যাচ্ছে, প্রিমিয়ার লিগে গত কয়েক দিনে তাওহিদ হৃদয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলতে পারেন তামিম। প্রসঙ্গত, অসুস্থতায় ছিটকে যাওয়ার আগে মোহামেডানের নেতৃত্বে ছিলেন টাইগার সাবেক এই ওপেনার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা