× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোট সারাতে ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ২১:০৭ পিএম

চোট সারাতে ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

আগে থেকেই গোড়ালির ইনজুরিতে ভুগছেন তাসকিন আহমেদ। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে চলমান প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হয়নি তাকে। এবার নতুন করে জানা গেছে, টাইগার এই পেসারের চট্টগ্রামে হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টেও খেলা হচ্ছে না। বাঁ পায়ের গুরুতর চোট সারাতে দেশের বাইরে যাচ্ছেন ৩০ বছর বয়সি এই পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের এক চিকিৎসকের সিরিয়াল নেওয়া হয়েছে, এর আগেই সেখানে থাকবেন তিনি। ইংল্যান্ডে চিকিৎসক দেখানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বিষয়ে। এসব প্রক্রিয়ায় দেবাশীষ নিজেই তাসকিনের সফরসঙ্গী হিসেবে থাকবেন।

জাতীয় দলে তিন ফরম্যাটেই অপরিহার্য ক্রিকেটার তাসকিন। বল হাতে একের পর এক সাফল্য এনে দিয়ে হয়ে উঠেছেন টাইগার পেস ইউনিটের নেতা। কিন্তু সম্প্রতি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় পায়ে ব্যথা অনুভব করেন। পরে এমআরআই স্ক্যানে তার বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়ে।

সে কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের দলে তাকে রাখা হয়নি। তবে বসে নেই তাসকিন নিজেই। বেশ কিছুদিন আগে থেকেই দেশে চোট পুনর্বাসনের প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছেন তিনি। তাসকিনের এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পেতে আরও উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে বাইরে পাঠানো হচ্ছে।

এর আগে দেবাশীষ জানিয়েছেন, ‘তাসকিনের পায়ের গোড়ালির এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পাওয়া সম্ভব না। এটা নিয়েই চলতে হবে, এটাকে ম্যানেজ করে খেলতে হবে। ওর ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।’

তাসকিনের কাঁধের উদাহরণ টেনে পরে দেবাশীষ আরও বলেন, ‘ওর শোল্ডারে তো সমস্যা আছে, সেটা ম্যানেজ করেই খেলে। যখন এটার জন্য সে ইংল্যান্ডে গিয়েছিল তখন বলেছিল অপারেশন করতে। আমরা তো অপারেশন করাইনি, রিহ্যাব করিয়ে বিভিন্ন পদ্ধতিতে ওকে আমরা খেলিয়েছি। ম্যানেজ করতে হচ্ছে আর কি।’

গোড়ালির ইনজুরি নিয়ে দেবাশীষ আরও বললেন, ‘এখন এই গোড়ালির অপারেশন করলে জিনিসটা আনসারটেন হয়ে থাকে, আদৌ খেলতে পারবে কি না সেটা বলা কঠিন। এজন্য অপারেশন জিনিসটা যত দেরিতে করা যায়, আর না করলে তো আরও ভালো।’

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা