× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টিতে বাংলাদেশের ম্যাচ শুরুতে বিলম্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ১০:৫৯ এএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৫ ১১:২৩ এএম

বৃষ্টিতে বাংলাদেশের ম্যাচ শুরুতে বিলম্ব

আজ মঙ্গলবার টেস্টের তৃতীয় দিনের খেলা। আগের দুই দিনই ছিল আলোকস্বল্পতা। সেটা পুষিয়ে নিতে সিলেটে তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। তবে এ দিন হাজির হয়েছে বৃষ্টি। সকাল থেকেই সিলেটে চলছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তৃতীয় দিনে এসে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ শুরুতে তাই বিলম্ব হচ্ছে। এখন পর্যন্ত সেখানে খেলা শুরুর কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না।

এ দিন অবশ্য নির্ধারিত সময়ে মাঠেই আসেনি কোনো দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল হাজির হয়েছে সকাল ১০টায়। দুই দলের ড্রেসিংরুমেই এখন বৃষ্টি শেষ হওয়ার অপেক্ষা।

এর আগে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ সাজঘরে ফিরেছে ১ উইকেটে ৫৭ রান নিয়ে। এ মুহূর্তে স্বাগতিকরা পিছিয়ে আছে ২৫ রানে। ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক।

সিলেট টেস্টে প্রথম দুই দিনই অবশ্য কিছুটা ব্যাকফুটে আছে বাংলাদেশ। প্রথম দিন ব্যাটিং বিপর্যয়ের মাঝে পড়ে ১৯১ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। মুমিনুল হকের ৫৬ ও নাজমুল শান্তর ৪০ রান ছাড়া সেদিন ছিল না বড় কোনো স্কোর। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ৫৭, শন উইলিয়ামসের ৫৯ রান জিম্বাবুয়েকে লিডের পথে এগিয়ে দেয়।

শেষ দিকে এনগারাভার ২৮ ও মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা