× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে সোনার খোঁজে বাংলাদেশ টেবিল টেনিস দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ২২:১২ পিএম

নেপালে সোনার খোঁজে বাংলাদেশ টেবিল টেনিস দল

আন্তর্জাতিক টেবিল টেনিসে বাংলাদেশের একমাত্র স্বর্ণ এসেছিল ২০২২ সালের মালদ্বীপে দক্ষিণ এশিয় যুব টেবিল টেনিসে। এরপর সম্ভাবনা তৈরি করেও শেষমুহুর্তে আর সোনার দেখা মেলেনি। এবার নেপালে অনুষ্ঠিতব্য একই টুর্ণামেন্টে আবার সোনার প্রত্যাশা করছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ আশাবাদ ব্যস্ত করেন ফেডারেশনে জেনারেল সেক্রেটারি ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (সনেট)। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্র্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এম এস জামান, ভাইস প্রেসিডেন্ট তাহমিনা তারমিন বিনু, বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) উজ্জ্বল চক্রবর্তী। অ্যাড হক কমিটির সদস্যদেও মধ্যে আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ, সুজন মাহমুদ এবং মো. মাইনুল ইসলাম চিশতী উপস্থিত ছিলেন।

সম্মেলনে জানানো হয়, ১৮ সদস্যের প্রতিনিধি দল নেপালে যাচ্ছে। অনূর্ধ্ব ১৯ বালক ও বালিকা ৩ জন করে; অনূর্ধ্ব ১৫ বালক ও বালিকা ৩ জন করে। এছাড়া ১ জন করে অতিরিক্ত খেলোয়াড় নেওয়া হচ্ছে বিকল্প হিসেবে, যাদের খরচ ফেডারেশন থেকে বহন করা হচ্ছে। জাতীয় যুব দলের ১৬ জন খেলোয়াড়দের মধ্যে ১১ জনই ঢাকা বিকেএসপির খেলোয়াড় এবং ৩ জন খুলনা বিকেএসপির খেলোয়াড়, ১ জন বাংলাদেশ সেনাবাহিনী এবং ১ জন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়।

অনূর্ধ্ব ১৯ বালক জাতীয় দলের সদস্য হলেন- হাসিব (অধিনায়ক), নাফিজ (সহ-অধিনায়ক), জয় এবং সাগর। অনূর্ধ্ব ১৯ বালিকা জাতীয় দলের সদস্য হলেন- খই খই (অধিনায়ক), রেশমি (সহ-অধিনায়ক), ঐশি (সেনা বাহিনী) এবং হাবিবা। অনূর্ধ্ব ১৫ বালক জাতীয় দলের সদস্য হলেন- মনিরুল (অধিনায়ক), রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রাব্বি (সহ-অধিনায়ক), সোহান এবং শাহীন। অনূর্ধ্ব ১৫ বালিকা জাতীয় দলের সদস্য হলেন- রানী (অধিনায়ক), রাফিয়া (সহ-অধিনায়ক), রোজা এবং কেয়া।

খুব স্বল্প সময়ে প্রস্তুতি হলেও বিকেএসপির সহযোগিতায় খুবই ইনসেনটিভ প্রশিক্ষণ হওয়ায় দল নিয়ে খুবই আশাবাদি সাবেক জাতীয় চ্যার্ম্পিন এবং দেশের একমাত্র লেবেল ৩ কোচ খন্দকার মোস্তফা বিল্লাহ। তিনি হেড কোচ হিসেবে দলের সাথে যাচ্ছেন। টিম লিডার হিসেবে দলের সাথে যাচ্ছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের যুগ্ম-সম্পাদক নাসিমুল হাসান কচি।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, নতুন অ্যাড হক কমিটি দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গেই তারুণ্যের উৎসবের অংশ হিসেবে প্রথম একমি কাপ উম্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয় গত ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি। দীর্ঘদিন পর ফেডারেশনে প্রায় সাড়ে ৩০০ টেবিল টেনিস খেলোয়াড় কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

এছাড়া ২১ জন লেভেল ১ কোচকে আইটিটিএফ এর অফিসিয়াল জর্ডানের মোহাম্মদ আতুমের তত্ত্বাবধানে ১৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল বিকেএসপিকে আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়। শিঘ্রই দেশের আরো ৩০ জন লেভেল ১ কোচ তৈরি করা হবে।

বিটিটিএফের প্র্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এম এস জামানের পৃষ্ঠপোষকতায় আগামী ১৫ মে থেকে ১৯ মে পর্যন্ত বিটিটিএফ প্রেসিডেন্ট কাপ উন্মুক্ত র্যাংকিং প্রাইজমানি টুর্নামেন্টে আয়োজিত হতে যাচ্ছে। এছাড়া শিঘ্রই আম্প্যায়ার্স রিফ্রেশার্স কোর্স এবং আম্পায়ারর্স বেসিক কোর্স শুরু হতে যাচ্ছে। এছাড়া ফেডারেশন কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট, জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্ট এবং ঢাকা টেবিল টেনিস লীগ শরু হবে।

সাধারণ সম্পাদক বলেন, আমাদের পলিসি হচ্ছে ‘ট্রেইন এন্ড টেস্ট’, আমরা বিভিন্ন পর্যায়ে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেব এবং প্রতিযোগিতার মাঠে তাদের উন্নতি পরীক্ষা করব। ইতিমধ্যে একটি সংগঠন তৈরি হয়েছে ‘টেবিল টেনিস সম্প্রসারণ উদ্যোগ’, যার প্রধান কাজ হবে তৃণমূল পর্যায়ে শুদ্ধ টেবিল টেনিস চর্চা নিশ্চিত করা।আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সামনে দু’টি প্রতিযোগিতা রয়েছে, সৌদি আরবে নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস এবং ২০২৬ এর জানুয়ারিতে পাকিস্তানে সাফ গেমস। এই দুটোর জন্য ব্যাপক পরিকল্পা আমরা নিয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা