× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্দিনে বাবর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ২১:১৫ পিএম

১৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার টানা টি-টোয়েন্টিতে তিন রানেরও আগে আউট হয়েছেন বাবর

১৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার টানা টি-টোয়েন্টিতে তিন রানেরও আগে আউট হয়েছেন বাবর

বাবর আজমের হলোটা কী। যে নাম-যশ কামিয়েছিলেন ক্যারিয়ারের শুরুতে, তার কানাকড়িও নেই এখন। দেশটিতে চলমান পিএসএলে রানখরায় ভুগছেন। পেশোয়ার জালমিকে নেতৃত্ব দিচ্ছেন ঠিকই, কিন্তু ব্যাট হাতে কার্যত ব্যর্থ। যতটা উচ্চাশা ও প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন, তা থেকে যেন ক্রমেই দূরে সরে যাচ্ছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। গত বছর টেস্ট সিরিজের মাঝেই দল থেকে বাদ পড়ার ঘটনা ঘটেছিল। আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৩ বছরে বাবর আরেকটি বিব্রতকর অভিজ্ঞতার মুখে পড়লেন।

পাকিস্তান সুপার লিগে এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাবর। আউট হয়েছেন যথাক্রমে ০, ১ ও ২ রানে। অর্থাৎ তিন ম্যাচে সবমিলিয়ে মাত্র ৩ রান এসেছে তার ব্যাট থেকে। তিনি যেমন ব্যর্থ হচ্ছেন, দলকেও ফেলছেন বিপাকে। ধারাবাহিকভাবে এমন বাজে ব্যাটিংয়ের এমন দশা আগে কখনই হয়নি। এমনকি ১৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার তিনি টানা টি-টোয়েন্টিতে তিন রানেরও আগে আউট হয়েছেন।

পিএসএলের গত আসরে ৫৬৯ রান করেছিলেন বাবর, যা ছিল পিএসএলে তার সবচেয়ে সেরা আসর। কিন্তু এবার খোলস থেকেই বের হতে পারছেন না। বাবরের এমন রানখরা অবশ্য এবারই প্রথম নয়। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সর্বশেষ সেঞ্চুরি পাওয়ার দুই বছর হতে চলল। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের সর্বশেষ দেখা পেয়েছেন নেপালের বিপক্ষে, ২০২৩ সালের আগস্টে। অবশ্য এই সময়ে প্রায় সব ফরম্যাটেই তিনি অনিয়মিতভাবে রান পেয়েছেন, করেছেন ব্যক্তিগত ফিফটি। কিন্তু ধারাবাহিক রানের দেখা পাচ্ছেন না অনেকদিন ধরেই!

বাবরের ব্যাটিং নিয়ে দলটির সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ বলেন, ‘সে মাঝে অনেক চাপে ছিল। কঠিন সময়ে সেভাবে সমর্থন না পাওয়ায় সেটি তাকে মানসিকভাবে আরও আহত করে দেয়। সে পাঁচ বছর ধারাবাহিক পারফর্ম করেছে। একজন ক্রিকেটারের ক্যারিয়ারে উত্থান-পতন থাকবেই। তবে বাজে পারফরম্যান্স আরও শক্তিশালী করে তোলে তাকে। ৩০-৪০ রান বাবরের জন্য কিছুই নয়। তার দরকার বড় ইনিংস, সেটি ৭০-৮০ ও নয়, সেঞ্চুরি প্রয়োজন এবং এটি সে নিজেও স্বীকার করে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা