× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী বিশ্বকাপ বাছাই

আক্ষেপের সঙ্গে জটিল সমীকরণে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ ১৭:০৯ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫ ১৭:২৩ পিএম

বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান

সমীকরণটা সহজই ছিল- আজ (শনিবার) পাকিস্তানের বিপক্ষে জিতলেই সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু নিগার সুলতানারা সেই সমীকরণে প্যাঁচ লাগিয়ে দিয়েছেন। পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের গুরুত্বপূর্ণ লড়াইয়ে লাল-সবুজের প্রতিনিধিদের ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ফলে থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে নিগারদের। এ ম্যাচে ক্যারিবিয়ান মেয়েরা হারলে অথবা বড় জয় না পেলে নেট রান রেটের সুবাধে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।

পঞ্চম ম্যাচের হিসেবে বাংলাদেশের নেট রান রেট কমে ‍+০.৬৩৯ হয়ে গেলেও বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের এখনো আছে। ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডকে খুব বড় ব্যবধানে না হারালে বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশই। বাংলাদেশকে টপকে যেতে ওয়েস্ট ইন্ডিজকে ঠিক কত ওভারে জিততে হবে সেটি অবশ্য এখনই বলার উপায় নেই। থাইল্যান্ডের ইনিংস শেষ হলেই বলা যাবে সেটি। এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল –০.২৮৩।

বিস্তারিত আসছে...


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা