প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ ২০:১৯ পিএম
চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। মার্চ মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতেছেন তিনি। ৩০ বছর বয়সি আইয়ার মার্চ মাসে তিন ম্যাচে ৫৭.৩৩ গড়ে মোট ১৭২ রান করেন।
এই পারফরম্যান্সের
জন্য তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে। এর মাধ্যমে
দ্বিতীয়বার মাসসেরার স্বীকৃতি পেলেন তিনি। ভারতের এটি টানা দ্বিতীয় মাসের জয়, ফেব্রুয়ারিতে
এই পুরস্কার জিতেছিলেন শুবমান গিল।
চ্যাম্পিয়নস ট্রফিতে
তিনটি ইনিংসেই কার্যকর ভূমিকা রাখেন শ্রেয়াস। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে
করেন ৭৯ রান, সেমিফাইনালে ৪৫ এবং ফাইনালে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৪৮ রান।
ব্যাট হাতে সাফল্যের পাশাপাশি দলের ট্রফি জয়ে ছিল তার বড় অবদান। বিশেষ করে দুবাইয়ের
মন্থর উইকেটে তার ইনিংসগুলো ছিল ম্যাচ নির্ধারক। টুর্নামেন্টে ভারতের সফলতম ব্যাটার
ছিলেন তিনিই।
পুরস্কার জয়ের
পর শ্রেয়াস বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য খুবই স্পেশাল, কারণ এমনটা পেলাম সেই মাসে, যেবার আমরা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি। সেই অর্জনের অংশ হতে পারাটা আজীবনের গর্ব। সতীর্থ,
কোচিং স্টাফ এবং অগণিত সমর্থকদের প্রতি কৃতজ্ঞÑ তারা আমাদের প্রতিটি ধাপে এগিয়ে যেতে
প্রেরণা দিয়েছেন।’