× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগ

পিএসজির সামনে আরেকটি ইংলিশ পরীক্ষা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ১৯:২১ পিএম

পিএসজির সামনে আরেকটি ইংলিশ পরীক্ষা

প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে দারুণ গতিতে ছুটতে থাকা লিভারপুলকে হারিয়ে ইউরোপসেরার প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ওঠে পিএসজি (প্যারিস সেন্ট জার্মেই)। নিজেদের মাঠে প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থেকে অ্যানফিল্ডে যায় পিএসজি। সেখানেই পিএসজিকে টাইব্রেকারে থামিয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করে লুইস এনরিকের দল। প্যারিসিয়ানদের সামনে এবার শেষ চারে ওঠার লড়াই। এই পথে তাদের সামনে বাধা আরেক ইংলিশ জায়ান্ট অ্যাস্টন ভিলা। দুই দলের মধ্যকার প্রথম লেগ এবারও পার্ক দেস প্রিন্সেসে। ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত ১টায়। একই সময় নিজেদের ঘরের মাঠে বার্সেলোনা মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

শেষ আটের লড়াই শুরুর আগে থেকে চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমে হট ফেভারেট অনেকেই মনে করছেন বার্সেলোনাকে। এরপর দ্বিতীয় দল হিসেবে পিএসজিকে ভাবছেন ফুটবল বিশেষজ্ঞরা। চলতি মৌসুমে তাদের খেলার ধরনই সেটি ভাবাতে বাধ্য করছে হয়তো। কোচ এনরিকেও দারুণ আত্মবিশ্বাসী। অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে হুঙ্কারই দিয়ে রেখেছেন প্যারিসিয়ানদের কোচ। বলেছেন, ‘লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আমাদের কেউ গোনায় ধরেনি। আমাদেরও সুযোগ আছে সেটি মানতে নারাজ ছিলেন অনেকই। এরপর কী হলো সেটি সবাই দেখেছে। কোন লেভেলের ফুটবল এখন আমরা খেলি এবং আমরা কতটা উন্নতি করেছি সেটি দেখানোর পালা।’ 

নিশ্চিতভাবেই অ্যাস্টন ভিলার বিপক্ষে জেতার ব্যাপারে এবং তাদের নিজেদের সহজাত খেলার কথাই বলেছেন এনরিকে। প্রতিযোগিতার সর্বশেষ মৌসুমেও তারা খেলেছিল শেষ চারে। ফরাসি চ্যাম্পিয়নদের হারিয়ে অবশ্য ফাইনালে উঠে যায় জার্মান দল ডর্টমুন্ড। এবার অবশ্য শেষ চার থেকে বিদায় নিতে চায় না পিএসজি। কদিন আগেই ফ্রেন্স লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করার পিএসজির লক্ষ্য এবার ফাইনাল। লিগে টানা ২৮ ম্যাচে অপরাজিত পিএসজির চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পথটা অতটা মসৃণ হতে দেবে না ফর্মের তুঙ্গে থাকা অ্যাস্টন ভিলা। 

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চারের মধ্যে থাকা অ্যাস্টন ভিলা ইতোমধ্যে নিশ্চিত করেছে এফএ কাপের সেমিফাইনাল। ইউরোপিয়ান প্রতিযোগিতাতেও তারা যে উপভোগ করছে সেটা বলাই যায়। বেলজিয়ামের ক্লাব ব্রুজকে দুই লেগ মিলে ৬-১ গোলের এগ্রিগেটে হারিয়ে প্রতিযোগিতার কোয়ার্টারে উঠেছে উনাই এমেরির দল। 

পিএসজিকে এই প্রথম মোকাবিলা করবে অ্যাস্টন ভিলা। সর্বশেষ আট বছরের মধ্যে ইংলিশ কোনো ক্লাবের বিপক্ষে ফরাসি ক্লাব মুখোমুখিই হয়েছে স্রেফ দুবার। এর আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফরাসি ক্লাব লিও মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। আজকের ম্যাচে অ্যাস্টন ভিলাকে মোকাবিলা করা নিয়ে এই মৌসুমেই চারটি ভিন্ন ইংলিশ দলের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি। আর্সেনাল, ম্যানসিটি ও লিভারপুলের পর এবার তাদের সামনে অ্যাস্টন ভিলা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা