× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নয় মাসে সাত সিরিজ বাংলাদেশের, দেখে নিন সূচি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১২:১৫ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫ ১২:৩৭ পিএম

নয় মাসে সাত সিরিজ বাংলাদেশের, দেখে নিন সূচি

চলতি বছর বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেট সূচি। চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থ মিশন শেষে ক্রিকেটাররা এখন খেলছেন ঘরোয়া লিগে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে এ মাসেই শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের ব্যস্ততা। এরপর নভেম্বর পর্যন্ত প্রতি মাসেই কোনো না কোনো ম্যাচ খেলবেন টাইগাররা।

এ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবেন নাজমুল হোসেন শান্তরা। লঙ্কা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে দুই দল।

জুলাইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। আগস্টে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারত। অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবেন টাইগাররা।

চলতি বছর বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ
এপ্রিল : বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই টেস্ট (হোম সিরিজ)
মে : বাংলাদেশ-পাকিস্তান পাঁচ টি-টোয়েন্টি (অ্যাওয়ে সিরিজ)
জুন : বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই টেস্ট, তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি (অ্যাওয়ে সিরিজ)
জুলাই : বাংলাদেশ-পাকিস্তান তিন টি-টোয়েন্টি (হোম সিরিজ)
আগস্ট : বাংলাদেশ-ভারত তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি (হোম সিরিজ)
অক্টোবর : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি (হোম সিরিজ)
নভেম্বর : বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই টেস্ট, তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি (হোম সিরিজ)
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা