× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৬ বছর পর ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১১:৫৭ এএম

আপডেট : ২৫ মার্চ ২০২৫ ১২:৫৯ পিএম

১৬ বছর পর ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ড

১৬ বছর পর আবার ফুটবল বিশ্বকাপে দেখা যাবে নিউজিল্যান্ডকে। জাপানের পর দ্বিতীয় দল হিসেবে বাছাই পর্ব পেরিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।

সোমবার অকল্যান্ডে ওশেনিয়া অঞ্চলের বাছাই পর্বের ফাইনালে নিউ ক্যালেডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের টিকিট কেটেছে অল হোয়াইটসরা।

নটিংহাম ফরেস্টে খেলা দলের তারকা ফরোয়ার্ড ক্রিস উড চোট নিয়ে মাঠ ছাড়ার পর দ্বিতীয়ার্ধে ১৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করে বাজিমাত করে নিউজিল্যান্ড।

এর আগে ১৯৮২ ও ২০১০ বিশ্বকাপে খেলেছে তারা। ফাইনালে হারলেও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন ছোট্ট দ্বীপ নিউ ক্যালেডোনিয়ার বিশ্বকাপে যাওয়ার আশা শেষ হয়ে যায়নি।

আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপের টিকিট কাটার আরেকটি সুযোগ পাবে ফিফা র‌্যাংকিংয়ের ১৫২ নম্বর দলটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা