× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উয়েফা নেশন্স লিগ

জায়ান্টদের রাতে রোনালদোদের হার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ ১৩:২৫ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৫ ১৩:৪৭ পিএম

জায়ান্টদের রাতে রোনালদোদের হার

পুরো ম্যাচে নিজেদের ছায়া হয়ে থাকলেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ডেনমার্কের বিপক্ষে খুব একটা গোলের সুযোগই তৈরি করতে পারেনি পর্তুগাল। উল্টো শেষ দিকে গোল খেয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। বৃহস্পতিবার রাতে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচে পিছিয়ে পড়েও ইতালিকে হারিয়েছে জার্মানি। প্রত্যাবর্তনের ম্যাচ রাঙাতে পারেননি কিলিয়ান এমবাপে, ক্রোয়েশিয়ার কাছে হেরেছে ফ্রান্স। ইউক্রেনের কাছে বিধ্বস্ত হয়েছে বেলজিয়াম। তবে নেদারল্যান্ডস-স্পেন বিগ ম্যাচ ড্র হয়েছে।

৩৯ বছর পর অ্যাওয়ে ম্যাচে ইতালিকে ২-১ ব্যবধানে হারিয়েছে জার্মানি। এ জয়ে নেশন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখলে ডিম্যাশেফটরা। স্তাদিও গুইসেপ মিয়াজ্জায় সান্দ্রো তোনালি চমকে শুরুতেই এগিয়ে যায় আজ্জুরিরা। লিভারপুলকে হারিয়ে নিউক্যাসলকে লিগ কাপে চ্যাম্পিয়ন করায় যে ফরোয়ার্ডের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তবে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোয় জার্মানি। দ্বিতীয়ার্ধে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ইয়াশুয়া কিমিখের শট থেকে মাথা ছুঁইয়ে সফরকারীদের সমতায় ফেরান টিম ক্লেইনডিনস্ট। নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে জয়সূচক গোলটি করেন লিয়ন গরেৎস্কা। ডর্টমুন্ডে দ্বিতীয় লেগের আগে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

এদিকে ছয় মাসের বিরতি কাটিয়ে জাতীয় দলের প্রত্যাবর্তনটা সুখের হয়নি কিলিয়ান এমবাপের। ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় কঠিন হয়ে দাঁড়িয়েছে ফ্রান্সের সেমির পথ। স্তাদিও পলজুতে ক্রোয়াটদের জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। ৮ মিনিটে পেনাল্টি থেকে আন্দ্রেই ক্রামারিচের শট ফিরিয়ে দেন ফ্রেঞ্চ গোলরক্ষক মেইগনান। তবে প্রথমার্ধেই লিড পায় স্বাগতিকরা আন্তে বুদিমিরের হেডে। বিরতিতে যাওয়ার আগে ইভান প্যারিসিচের দারুণ গোলে ব্যবধান বাড়ে। দ্বিতীয়ার্ধে অবশ্য কেউই সাফল্যের মুখ দেখেনি। এ জয়ে টানা পাঁচ ম্যাচে অপ্রতিরোধ্য ক্রোয়েশিয়া।

এদিকে মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে হার এড়িয়েছে স্পেন। ইনজুরি সময়ে স্কোরশিটে নাম তোলেন এ বদলি ফুটবলার। যদিও স্তাদিওন ফেইনুর্দে শুরুতে এগিয়ে গিয়েছিল লা রোহা ফাউরিরা। নিকোইলিয়ামস ৯ মিনিটে স্পেনকে লিড এনে দেন। তবে মাঝে তিজানি রেইন্ডার্স আর ফুল ব্যাক জরেল হাতোর গোলে জয়ের স্বপ্ন দেখেছিল ডাচেরা। এ ড্রয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকল স্পেন।

এদিকে পর্তুগালের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে ডেনমার্ক। ম্যাচে প্রভাব বিস্তারে ব্যর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন কোচ ব্রায়ান রেইমারের অধীনে দুরন্ত ড্যানিশদের ডেড লক ভাঙে ৭৮ মিনিটে। বদলি হিসেবে নেমে জয়সূচক গোলটি করেন রাসমুস হজলুন। তবে এর আগেই লিড নিতে পারত ডেনমার্ক। ক্রিস্টিয়ান অ্যারিকসেনের পেনাল্টি শট ফিরিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কস্তা। হারলেও ঘরের মাঠ দ্বিতীয় লেগে বলেই সুযোগ থাকছে সেলেসাও দাস কুইনাসদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা