× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড

মিরাজ-নাহিদ রানাদের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ফুটবলার ঋতুপর্ণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১১:৩৯ এএম

আপডেট : ১৫ মার্চ ২০২৫ ১২:০০ পিএম

মিরাজ-নাহিদ রানাদের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ফুটবলার ঋতুপর্ণা

বছর ঘুরে আবার এলো কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। ১১ এপ্রিল জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেরাদের হাতে তুলে দেওয়া হবে ২০২৪ পুরস্কার। এবারও থাকছে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। আর এ ক্যাটাগরিতেই অভিজ্ঞ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও উদীয়মান পেসার নাহিদ রানার সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছেন সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

স্পোর্টস ফ্যানদের ভোটের মাধ্যমে বেছে নেওয়া হবে এ ক্যাটাগরির সেরা তারকা। যার কার্যক্রমের প্রথম ধাপ শুরু হয়েছে আজ, চলবে ২৪ মার্চ পর্যন্ত। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ২০২৪ সালের সেরা ক্রীড়াবিদ বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে ভোট দেওয়া যাবে বিএসপিএ ওয়েবসাইট www.bspa.com.bd এ ঠিকানায়।

সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ জিতবেন বিএসপিএ পপুলার চয়েজ অ্যাওয়ার্ড; যা ঘোষণা ও তুলে দেওয়া হবে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ভোটদাতাদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ীদের দেওয়া হবে বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানার অটোগ্রাফযুক্ত বল, কুলের গিফট হ্যাম্পার ও কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ।

বিএসপিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। তাদের ব্র্যান্ড কুল-এর সৌজন্যে বিএসপিএ অ্যাওয়ার্ড নামকরণ হয়েছে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা