× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রত্যাবর্তনের ম্যাচে মেসির গোল, শেষ আটে মিয়ামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৩:৪২ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৫ ১৩:৪৪ পিএম

প্রত্যাবর্তনের ম্যাচে মেসির গোল, শেষ আটে মিয়ামি

ইনজুরির শঙ্কায় প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে মিস করেছেন তিনটি ম্যাচ। অবশেষে আজ শুক্রবার ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। আর্জেন্টাইন মহাতারকা প্রত্যাবর্তনের ম্যাচে নেমেই করলেন দুর্দান্ত এক গোল।

ইন্টার মিয়ামি জিতেছে ২-০ ব্যবধানে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস  কাপের শেষ আটে পৌঁছে গেছেন মেসিরা।  

বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। প্রথমার্ধে সুয়ারেজের পেনাল্টি গোলে ৩৭ মিনিটে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা ১-০ ব্যবধানেই হয়তো শেষ হবে। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সান্তিয়াগো মোরালেসের পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন মেসি।

এই গোলের পর মিয়ামির হয়ে মেসির গোল সংখ্যা এখন ৩৭। পাশাপাশি মেসির ক্যারিয়ার গোল গিয়ে পৌঁছাল এখন ৮৫৩-তে।  তবে ৯২৭টি গোল করে মেসিকে অনেকটা ছাড়িয়ে গেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা