× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তির ম্যাচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৪:৫৪ পিএম

গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তির ম্যাচ

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি হবে ২০২৭ সালে। আগেই ঘোষণা এসেছিল ঐতিহাসিক সেই মাইলফলককে স্মরণীয় করে রাখতে ওই বছর হবে বিশেষ টেস্ট ম্যাচ। এবার নতুন ঘোষণায় জানানো হয়েছে, মেলবোর্নে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সেই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে গোলাপি বলে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৮৭৭ সালে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ঐতিহাসিক সেই ভেন্যুতে ২০২৭ সালের মার্চেই হবে মাইলফলকের এই সাদা পোশাকের লড়াই।

টেস্টের একশ বছর পূর্তিতেও বিশেষ টেস্টের আয়োজন হয়েছিল ১৯৭৭ সালে। মেলবোর্নের সেই টেস্টেও অস্ট্রেলিয়া জেতে ৪৫ রানে! টাইমলেস টেস্টের সেই সময় ১৮৭৭ সালেও অস্ট্রেলিয়া ৪৫ রানে জিতেছিল। এবার কার পক্ষে যাবে ফল, জানতে অপেক্ষা।

বিশেষ টেস্টটি বসবে ১১ থেকে ১৫ মার্চ। যার মধ্য দিয়ে মেলবোর্নের ১ লাখ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ভেন্যুটিতে এবারই প্রথম দিবা-রাত্রির টেস্ট হতে যাচ্ছে। খেলা হবে গোলাপি বলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা