× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসকের মৃত্যুতে বার্সার ম্যাচ স্থগিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১২:৫৫ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১২:৫৭ পিএম

চিকিৎসকের মৃত্যুতে বার্সার ম্যাচ স্থগিত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। এই খবর আসতেই খেলা শুরুর ২০ মিনিট আগে স্থগিত ঘোষণা করা হয়েছে বার্সেলোনা বনাম ওসাসুনার মধ্যকার লা লিগার ম্যাচটি। ২০১৭ সাল থেকে কাতালান ক্লাবটির সঙ্গে যুক্ত থাকা গার্সিয়া গত গ্রীষ্মে মূল দলের দায়িত্ব নিয়েছিলেন। 

অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় গতকাল শনিবার রাত ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। লা লিগার টুর্নামেন্ট কমিটি পরবর্তীতে ম্যাচটির জন্য নতুন তারিখ নির্ধারণ করবে। মৃত্যুকালে গার্সিয়ার বয়স হয়েছিল ৫৩ বছর। 

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুতে বার্সেলোনা গভীরভাবে শোকাহত। এ কারণে বার্সেলোনা-ওসাসুনার ম্যাচটি স্থগিত করা হয়েছে। এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি বার্সেলোনার পরিচালনা পর্ষদ ও ক্লাবের স্টাফরা আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা এক দুঃস্বপ্নের মধ্যে আছি। কার্লেস সবার প্রিয় ছিলেন। বুঝতেই পারছেন, আমরা সবাই শোকাহত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা