× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানইউ-চেলসির দুই রকম রাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ২১:২২ পিএম

ম্যানইউ-চেলসির দুই রকম রাত

ইংলিশ প্রিমিয়ার লিগের আশা অনেক আগেই শেষ, এফএ কাপেও বেজেছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায় ঘণ্টা। শনির দশা বাড়ছে ইউরোপা লিগেও। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এগিয়ে গিয়ে জয় নিয়ে ফিরতে পারেনি রেড ডেভিলরা। হতাশার ড্রয়ে শেষ আটে ওঠার লড়াই কঠিন করেই স্পেন ছাড়তে হয়েছে ইংলিশ জায়ান্টদের। তবে ইংল্যান্ডের আরেক জায়ান্ট টিম চেলসি ফিরেছে দারুণ জয় নিয়ে।

কোপেনহেগেন ১-২ চেলসি
রিয়াল সোসিয়েদাদ ১-১ ম্যানইউ

বৃহস্পতিবার রাতে সোসিয়েদাদের মাঠে বল দখল, গোলে শট কিংবা আক্রমণÑ কোনো বিভাগেই এগিয়ে ছিল না ইউনাইটেড। গোল ব্যবধানও ছিল ১-১। এবার দ্বিতীয় তথা ফাইনাল লেগ নিষ্পত্তি হবে ওল্ডট্রাফোর্ডে। রুবেন আমোরিমের শিষ্যরা এদিন ১৮ শটের পাঁচটি রেখেছিলেন লক্ষ্যে। বিপরীতে কঠিন পরীক্ষা দিতে হয়ে রেড ডেভিলদের রক্ষণকে। প্রতিপক্ষের মাঠে এদিন প্রথমার্ধ কাটে আক্রমণ-প্রতি আক্রমণে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই জাল খুঁজে পায় ম্যানইউ। ৫৭ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন জসুয়া জিরর্কিজি। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অতিথিরা। ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেজের ভুলে বাজে পেনাল্টির বাঁশি। সোসিয়েদাদের হয়ে নির্ভুল শটে ব্যবধান সমান করেন মিকেল ওয়ারজাবাল। বাকি সময়ে ইউনাইডেট গোলরক্ষক আন্দ্রে ওনানার ভালোই পরীক্ষা নেন। তবে গোল আর আসেনি। তাতেই শেষ ষোলোর লড়াই থামে সমতায়।


দলের ব্যর্থতায় বিরক্ত ইউনাইটেড কোচ রুবেন আমোরিম, ‘আমি যা বুঝতে পারছি, ছেলেরা গোল করতে মুখিয়ে আছে, জিততে চায়। তারা তাদের সেরাটাও দিয়েছে কিন্তু তারা নির্দিষ্ট সময়ে কী করতে হবে তা বোধ করি বুঝতে পারছে না।’

প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা ইউনাইটেড এখন বেশ চাপে। তবে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সোসিয়েদাদের বিপক্ষে দারুণ কিছু করতে মুখিয়ে আমোরিম। আগামী ১৩ মার্চ দ্বিতীয় লেগের খেলা। যারা জিতবে তারাই পাবে শেষ আটের টিকিট।

এদিকে এফসি কোপেনহেগেনের মাঠে ২-১ গোলে জিতেছে চেলসি। বৃহস্পতিবার রাতে ডেনমার্কের রাজধানীতে কনফারেন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগ জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল ব্লুজরা। প্রতিযোগিতার ফেভারিট দল চেলসিকে লিড নিতে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। একটু দূর থেকে নিচু শটে কোপেনহেগেন গোলকিপার ডায়ান্ট রামাজকে পরাস্ত করেন রিসি জেমস।


৬৫ মিনিটে চেলসি দ্বিতীয় গোল করে আরও এগিয়ে যায়। টাইরিক জর্জের পাস ধরে বদলিনামা এনজো ফের্নান্দেজ জোরালো শটে জাল খুঁজে পান। দুই গোলে এগিয়ে থেকে চেলসি ম্যাচ শেষ করার পথেই ছিল। কিন্তু স্বাগতিকরা খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে এক গোল পরিশোধ করে। গ্যাব্রিয়েল পেরেইরার হেড জাল কাঁপায় অতিথিদের। তাতে স্ট্যামফোর্ড ব্রিজে ঘুরে দাঁড়ানোর আশা নিয়েই দ্বিতীয় লেগে খেলবে ড্যানিশরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা