× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে ছাড়াই সহজ জয় মিয়ামির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৩:৩৪ পিএম

মেসিকে ছাড়াই সহজ জয় মিয়ামির

চোট থেকে দূরে রাখতে লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিলেন ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো। তবে আর্জেন্টাইন কিংবদন্তির অনুপস্থিতিতে ঠিকই জ্বলে ওঠেন তাদেও আলেন্দে ও লুইস সুয়ারেজ। তাদের দুর্দান্ত ফিনিশিংয়ে জ্যামাইকান প্রিমিয়ার লিগের দল ক্যাভালিয়ারকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি।

বৃহস্পতিবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগের প্রথমার্ধে কোনো গোল হয়নি। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি হলেও কোনো দলই কাজে লাগাতে পারেনি। একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই মিয়ামির ডিফেন্ডার ম্যাক্সি ফ্যালকন পায়ের চোটে মাঠ ছাড়েন। ৬১তম মিনিটে বক্সের মধ্যে অগোছালো পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ামিক এগিয়ে দেন আলেন্দে।

নির্ধারিত সময় শেষ হওয়ার ৮ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। এবার রক্ষণের ভুলে ক্যাভালিয়ারকে দ্বিতীয় গোল হজম করতে হয়। আগামী বৃহস্পতিবার জ্যামাইকার কিংসটনে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের ম্যাচটি। ওই ম্যাচ শেষে এগিয়ে থাকা দল যাবে কোয়ার্টার ফাইনালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা