× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি না খেলায় দর্শকদের জন্য ফ্রি টিকিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৪:২৮ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ১৪:৩০ পিএম

মেসি না খেলায় দর্শকদের জন্য ফ্রি টিকিট

লিওনেল মেসিকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ফুটবল। আর্জেন্টাইন মহাতারকা যেখানেই খেলতে যান, সেখানেই গ্যালারিতে দর্শক উপচে পড়ে। এজন্য আয়োজকদের বিড়ম্বনাও কম পোহাতে হয় না। যেমন রবিবার রাতের হিউস্টন ডায়নামে এফসির বিপক্ষে ইন্টার মিয়ামির ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু পরে জানা গেল, মেসি এই ম্যাচে খেলবেন না। 

হিউস্টনের শেল এনার্জি স্টেডিয়ামে ২২ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখত পারেন। সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচের আগে জানা যায়, মেসি নাকি দলের সঙ্গে হিউস্টনে যাননি। মিয়ামির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও হিউস্টন ডায়নামো কর্তৃপক্ষ নিশ্চিত হয়ে গেছে। তাই তারা দর্শকদের জন্য ক্লাবের পক্ষ থেকে উপহার হিসেবে ফ্রি টিকিটের ঘোষণা করেছে।

ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে, প্রতিপক্ষ দলে কে খেলবে, এটা আমাদের হাতে নেই। হিউস্টন শহরের ফুটবল উৎসবে যোগ দিতে রবিবার যারা মাঠে আসবেন, সবাইকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। এই ম্যাচ দেখতে মাঠে যেসব দর্শকরা উপস্থিত থাকবেন, তারা এই মৌসুমে ডায়নামোর যে কোনো একটি ম্যাচের সৌজন্য টিকিট পাবেন। আগামী সপ্তাহে বিস্তারিত জানানো হবে।’

অর্থাৎ, মেসি খেলছেন না বিধায় ওই ম্যাচের টিকিট কেনা দর্শকদের পরবর্তী কোনো একটি ম্যাচের টিকিট বিনামূল্যে দেওয়া হবে। এদিকে মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, মৌসুমের শুরুতে ১০ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন মেসি। এছাড়া তার চোটের কোনো খবর নেই। আগামী বৃহস্পতিবার তিনি কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে খেলবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা