× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশের যুবারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১ পিএম

টেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশের যুবারা

আইটিএফ বিশ্ব জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে (অনূর্ধ্ব-১৪) এশিয়া অঞ্চলের খেলায় আগে কখনও কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি বাংলাদেশ। এবার সেই গেরো খুলে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশের যুবারা। তাতে প্রথমবারের মতো আইটিএফ বিশ্ব জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের (অনূর্ধ্ব-১৪) চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে লাল-সবুজের জার্সিধারীরা।

বাহরাইনে অনুষ্ঠিত ২১ দলের প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে হংকংকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত বাংলাদেশ। এই জয়ের ফলে তারা সেমিফাইনালে উঠেছে এবং চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। মূল আসরটি আগামী ৪ থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। যা বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের সেরা সাফল্য অর্জন করে শীর্ষ আটে প্রবেশ করে। রাকিন রহমান ৬-৩, ৬-১ গেমে নেপালের রোকেয়াকে এবং কাব্য গায়েন ৬-৩, ৬-৩ গেমে বিশ্ব বিশেসকে হারায়। দ্বৈতে বাংলাদেশের কাব্য ও আকাশ জুটি ৬-১, ৬-১ গেমে নেপালের বিশ্ব বিশেস ও রিজাল প্রার্থীকে হারিয়ে জয় পায়।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের আকাশ হোসেন ৫-৭, ০-৬ গেমে সৌদি আরবের হামজা আল মনসুরির কাছে হেরেছে। কাব্য গায়েন ৬-৭, ৬-২, ৩-৬ গেমে সৌদি আরবের সারুজি আহমেদকে হারায়। দ্বৈতে কাব্য গায়েন ও আকাশ হোসেন ৬-৩, ৩-৬, ১০-৭ গেমে সৌদি আরবের সারুজি আহমেদ ও সুহিল আল ফারুকিকে হারিয়ে ২-১ ম্যাচে জয় তুলে নেয়। a শনিবার সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা