ইয়ুথ ক্রিকেট লিগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৪ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৫ পিএম
গেল শনিবার থেকে মাঠে গড়িয়েছিল ইয়ুথ ক্রিকেট লিগের (ওয়াইসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা। ২০২৪-২৫ সেশনেও ৪টি দল নিয়ে অনুষ্ঠিত হয় এবারের আসর। যেখানে চার দলের মধ্যে ছিল সাউথ জোন (খুলনা-বরিশাল), সেন্ট্রাল জোন (ঢাকা+ঢাকা মেট্রো), ইস্ট জোন (চট্টগ্রাম সিলেট), নর্থ জোন (রাজশাহী+রংপুর)। আজ বৃহস্পতিবার শিরোপা নির্ধারনী ম্যাচে ইস্ট জোনকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ জোন।
সিলেট
আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতে প্রথমে ব্যাট করে ১৮.২ ওভারে সবকটি উইকেট
হারিয়ে মাত্র ১১৬ রানে করে ইস্ট জোন। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫ বল ও ৯ উইকেট
হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় সাউথ জোন। অলরাউন্ড নৈপুন্যে ফাইনাল সেরার পুরস্কার
পান সাউথ জোনের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বল হাতে ১ উইকেট শিকারের পর ব্যাট হাতে
৭০ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি।
রান
তাড়ায় উদ্বোধনী জুটিতেই ৯৪ রানের জুটি গড়ে সাউথ জোনকে এগিয়ে দেন তুর্য সরকার ও আজিজুল
হাকিম তামিম। দশম ওভারে পেসার ইকবাল হোসেন ইমনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তুর্য।
বিদায়ের আগে ৩০ বলে ৭ বাউন্ডারিতে ৩৯ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। বাকিটুকু পথ
আব্দুল্লাহ আল মুহিকে নিয়ে পাড়ি দেন তামিম। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তামিম ৪৪ বলে
৩ চার ও ৭ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন।
এর
আগে ইস্ট জোনের ইনিংসে ৩০ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার
ফাহিম মুনতাসির। এছাড়া আব্দুর রহিম ১৯, কায়েস রহমান ১৮ ও মুর্শিদ আলম সানি ১১ রান করেন।
সাউথ জোনের হয়ে ২টি করে উইকেট নেন মেহেরব হাসান, ইয়াসিন হাওলাদার এবং আল আমিন হোসেন।
তামিম ৪ ওভারে ১২ রানের বিনিময়ে ১ উইকেট পান তামিম।
এদিকে
আগামী এপ্রিলের ২১ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ওয়ানডে খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
দল। এছাড়া চলতি বছরে যুবাদের রয়েছে একাধিক সিরিজ, রয়েছে এশিয়া কাপও।