× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি

বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৪ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৫ পিএম

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পাকিস্তানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এমনটাই বলছেন দলটির প্রধান কোচ আকিব জাবেদ

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পাকিস্তানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এমনটাই বলছেন দলটির প্রধান কোচ আকিব জাবেদ

আয়োজক দেশ। অথচ চ্যাম্পিয়নস ট্রফিতে ন্যূনতম সুবিধা করতে পারেনি আফগানিস্তান। গ্রুপ পর্বের দুই ম্যাচ হারের পর বিদায় ঘণ্টা বেজে যায় সাবেক চ্যাম্পিয়নদের। তবে আজ বাংলাদেশের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে নামবে মোহাম্মদ রিজওয়ানরা। এই ম্যাচটি পাকিস্তানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এমনটাই বলছেন দলটির প্রধান কোচ আকিব জাবেদ। একই সঙ্গে প্রতিপক্ষ বাংলাদেশের পেস ইউনিটের প্রশংসা করেছেন তিনি। 

আকিব বলেছেন, ‘আমরা যারা বাইরে আছি, আমরা শুধু একটা ম্যাচ ধরেই আমাদের মনোযোগটা দিই। তবে খেলোয়াড়দের জন্য প্রতিটি ম্যাচই চাপের। ব্যাটিং করতে যাবেন, কিছুই সহজ নয় সেখানে। সব সময় শূন্য থেকে শুরু করতে হয়। আর এটা তো চ্যাম্পিয়নস ট্রফি—এটা কোনো বাছাইপর্বের খেলা নয়।’

আকিবের দৃষ্টিতে এই টুর্নামেন্টের কোনো দলই ছোট নয়। কাজেই কালকের ম্যাচটাও তাই তাদের কাছে অন্য ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ, ‘কালকের ম্যাচটা অন্য যেকোনো ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। জীবনে আপনি যখন একবার পিছিয়ে পড়বেন আপনি চেষ্টা করবেন একটা ভালো কিছু করে আমার জীবনে ফিরতে। কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। দিনটা সামনে রেখে আজ আমরা কঠোর পরিশ্রম করব।’

এ সময় বাংলাদেশের পেস ইউনিটের প্রশংসা করেছেন পাকিস্তানের কোচ, ‘পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশি পেসারদের বোলিং দেখেছি। ওয়েস্ট ইন্ডিজেও তাদের পারফরম্যান্স দেখেছি। আমার মনে হয় তাদের ফাস্ট বোলাররা স্কিলফুল। বিশেষ করে নাহিদ রানা। তার উচ্চতা, গতি দারুণ। তাসকিন খুব স্কিলফুল একজন বোলার। মুস্তাফিজ খুবই অভিজ্ঞ, সব ধরনের বৈচিত্র্য আছে। বাংলাদেশি বোলাররা ভালো করছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা