× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশি সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে নাহিদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮ পিএম

বিদেশি সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে নাহিদ

শেষ কয়েকবছর বাংলাদেশকে পথ দেখাচ্ছেন পেসাররা। টাইগারদের পেস ইউনিট আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন। তাসকিন-মোস্তাফিজদের সেই পেস ইউনিটে যুক্ত হয়েছে নাহিদ রানার নাম। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রে আছেন টাইগার এই সেনশেসন।

আগামীকাল ভারতের বিপক্ষে ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে নাহিদকে কেন্দ্র করে আসে একাধিক প্রশ্ন। ভারতসহ বিদেশি সেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর একে একে দিয়েছেন নাজমুল হোসেন শান্তকে। প্রশ্ন করেছিলেন ভারতসহ একাধিক বিদেশি মিডিয়ার সাংবাদিক। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, নাহিদ খেললে সেরাটা দিতে প্রস্তুত।

নাহিদকে নিয়ে একটি প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, ‘ও যেরকম বোলিং করছে, ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে! ও নরমাল আছে।’

টাইগার ক্যাপ্টেন জানিয়েছেন, ভারতের বিপক্ষে খেললে নাহিদ তার সেরাটা দিতে প্রস্তুত আছে, ‘ঠিক ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে নাহিদ। কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।’

টাইগার স্কোয়াডের পেস ইউনিটে নাহিদ ছাড়াও আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। সব ঠিক থাকলে কাল ভারতের বিপক্ষে হয়ত তিন পেসার খেলাবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা