× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈরি আবহাওয়ায় পেছাল মেসিদের ম্যাচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৭ পিএম

বৈরি আবহাওয়ায় পেছাল মেসিদের ম্যাচ

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচটা মাঠে গড়ানোর কথা ছিল মঙ্গলবার। তবে শঙ্কা আগেই দিয়েছিল বৈরি আবহাওয়া। সেটিই হয়েছে। লিওনেল মেসিদের নতুন মৌসুমে অভিষেকের বাগড়া দিয়েছে প্রচণ্ড তুষারপাত। তাতেই পিছিয়েছে ইন্টার মিয়ামি ও স্পোর্টিং কানসাস সিটির ম্যাচটি।

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কনকাকাফ কর্তৃপক্ষ। কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি হবে। মিয়ামির চেজ স্টেডিয়ামে এই ম্যাচের ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা পূর্বাভাসে জানিয়েছে, আজ কানসাস সিটিতে ১০ ইঞ্চি তুষারপাত হতে পারে। কনকাকাফ জানিয়েছে, এদিন মাঠে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। যে কারণে ম্যাচটা পিছিয়ে নেওয়া হয়েছে।

কনকাকাফ বিবৃতিতে লিখেছে, ‘খেলোয়াড় এবং দর্শক-সমর্থকদের নিরাপত্তার কথা চিন্তা করে ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে। সিদ্ধান্তটা দুই ক্লাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা