× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সপ্তাহের ব্যবধানে ব্রাইটনের কাছেই দুবার হারল চেলসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৪ এএম

গতকাল শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ৩-০ গোলে চেলসিকে হারিয়েছে ব্রাইটন। সংগৃহীত ছবি

গতকাল শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ৩-০ গোলে চেলসিকে হারিয়েছে ব্রাইটন। সংগৃহীত ছবি

এক সপ্তাহের ব্যবধানে দুটি ভিন্ন প্রতিযোগিতায় ‍মুখোমুখি; তবে ফলাফলে কোনো পার্থক্য নেই। দুবারের দেখাতেই চেলসিকে হারিয়ে দিল ব্রাইটন। গেল ৮ ফেব্রুয়ারি এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ব্লুজরা। এরপর সেই ব্রাইটনের গতরাতেও হারল এনজো মারেস্কার দল। এবার দুই দল মুখোমুখি হয় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে।

গতকাল শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ৩-০ গোলে চেলসিকে হারিয়েছে ব্রাইটন। কাওরু মিটোমার চমকপ্রদ গোল এবং ইয়ানকুবা মিন্তেহর জোড়া গোলে অতিথিদের বিধ্বস্ত করে ব্রাইটন। আক্রমণভাগের দুই খেলোয়াড় নিকোলাস জ্যাকসন ও মার্ক গুইয়ু চোটের কারণে বাইরে থাকায় বলের দখল ধরে রাখলেও অন টার্গেটে একটি শটও নিতে পারেনি চেলসি।


হতাশাজনক পরাজয়ের পর ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেলসি। তবে সমান ৪১ পয়েন্ট এবং এক ম্যাচ কমে খেলে চেলসির ঘারের উপর নিশ্বাস নিচ্ছে ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল ইউনাইটেড। অন্যদিকে ব্রাইটন ৩৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। দুই ও তিনে যথাক্রমে আর্সেনাল এবং নটিংহ্যাম ফরেস্ট। দুই দলের পয়েণ্ট যথাক্রমে ৫০ এবং ৪৭; ম্যাচ খেলেছে ২৪টি করে।

এদিন জাপানি উইঙ্গার মিটোমা প্রথমার্ধের মাঝামাঝিতে অসাধারণ এক মুহূর্ত তৈরি করে ব্রাইটনের গোলের খাতা খুলেন। গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের লম্বা পাসের বল নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নিয়ে ত্রেভো চালোবাহকে কাটিয়ে দূর থেকে চমৎকার শটে গোল করেন তিনি। চেলসির গোল পাওয়ার সবচেয়ে কাছাকাছি মুহূর্তটি আসে ৩৫ মিনিটে। অধিনায়ক এনজো ফার্নান্দেজ হেডে বল জালেও জড়ান। কিন্তু ব্রাইটনের ডিফেন্ডার জোয়েল ভেল্টমানকে ফাউল করার কারণে গোলটি বাতিল হয়। এর ৩ মিনিট পরেই চেলসি আরও পিছিয়ে পড়ে। ড্যানি ওয়েলবিকের অ্যাসিস্টে গোলটি করেন ইয়ানকুবা মিন্তেহ। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাইটন।


বিরতির পর ৬৩ মিনিটে মিন্তেহ তার দ্বিতীয় গোল করেন। পোস্টের কাছ থেকে জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন। ৭৩ মিনিটে মিটোমার দ্বিতীয় গোল করার সুযোগ ছিল। কিন্তু তার শট সরাসরি গোলরক্ষকের হাতে চলে যায়। ৮৫ মিনিটে ইয়াসিন আয়ারির পাস থেকে জোয়েল ভেল্টমানের শট পোস্টে লেগে ফিরে আসে। আর গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে চেলসি।

৯ নভেম্বর ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারানোর পর ঘরের মাঠে এটি ব্রাইটনের প্রথম প্রিমিয়ার লিগ জয়। ব্রাইটনের স্ট্রাইকার ড্যানি ওয়েলবিক মিটোমার অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যেন ধীরগতিতে ঘটছে। তার প্রথম স্পর্শ অসাধারণ, বল নিয়ন্ত্রণের ক্ষমতা অবিশ্বাস্য। কী দারুণ এক গোল।’ এই ম্যাচে ক্লিন শিট রাখতে পেরে আনন্দিত ব্রাইটনের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন মিটোতাকে নিয়ে বলেন, ‘আমরা অনুশীলনে এটা করে থাকি এবং আমি আগেই জায়গা দেখতে পেয়েছিলাম। তার স্পর্শ ছিল অবিশ্বাস্য এবং ফিনিশিং খুব ভালো ... আমাদের প্রতিক্রিয়া দেখানো দরকার ছিল এবং ছেলেরা সেটা করতে পেরেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা