প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২২ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৪ পিএম
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। তার আগে একটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে বাংলাদেশ। আট জাতির টুর্নামেন্টের আগে ওয়ার্মআপ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। দুবাইয়ে ম্যাচটি মাঠে গড়াবে ১৭ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ওয়ার্মআপ ম্যাচের সূচি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম ওয়ার্মআপ ম্যাচ। পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলবে আফগানিস্তান। লাহোরে অনুষ্ঠিত হবে ম্যাচটি। পরের তিনটি ম্যাচ ১৬ ও ১৭ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ দিবারাত্রির।
প্রস্তুতি ম্যাচের সূচি
১৪ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম আফগানিস্তান, লাহোর
১৬ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, করাচি
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিন্স বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিন্স বনাম বাংলাদেশ, দুবাই