প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০০ পিএম
বেশ কিছুদিন যাবৎ চলছে কথা চালাচালি। কখনও শোনা যাচ্ছে, জশপ্রিত বুমরাহ খেলতে পারবেন, তবে শুরুর দিকে মিস করবেন। ভারতের একাধিক মিঢিয়া আবার জানিয়েছে অনিশ্চয়তা কাটেনি। ১১ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি দেশকে চূড়ান্ত দল পাঠাতে হবে আইসিসির কাছে। বাকি কেবল ২ দিন। চোটের কারণে এখনও বুমরাহর খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না ভারত।
মঙ্গলবার জানা যাবে বুমরাহ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত। বুমরাহর জন্য শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে চায় বিসিসিআই। আপাতত স্ক্যান করাতে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে অবস্থান করছেন ভারতের তারকা পেসার।
প্রায় ১ মাস ধরে চোটে ভুগলেও বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রেখেছে ভারত। ক্রিকইনফো জানাচ্ছে, বিসিসিআইয়ের মেডিকেল স্টাফরা ফিটনেস মূল্যায়ন করার পর নির্বাচক ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে বুমরাহর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলতি ওয়ানডে সিরিজের দলেও আছেন বুমরাহ। ধারণা করা হচ্ছিল, আহমেদাবাদে সিরিজের শেষ ওয়ানডেতে খেলবেন তিনি। তবে দলের সঙ্গে আহমেদাবাদে না গিয়ে বুমরাহ গেছেন বেঙ্গালুরু। এই সিরিজে মাঠে না নামার সম্ভাবনাই এখন বেশি। এবার সেটি দীর্ঘও হতে পারে।