× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও ১ বছর আল নাসরে থাকছেন রোনালদো!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০১ পিএম

আরও ১ বছর আল নাসরে থাকছেন রোনালদো!

আড়াই বছরের চুক্তিতে ২০২৩ সালের জানুয়ারিতে ক্রিশ্চিয়ানো রোনালদো এসেছেন আল নাসরে। সে অনুযায়ী ২০২৪-২৫ মৌসুম শেষ হতেই সৌদি ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি শেষ। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পর্তুগিজ তারকা সৌদি ক্লাবটিতে আরও এক বছর থাকতে রাজি হয়েছেন। 

সিআর সেভেনের নতুন চুক্তিটি ২০২৬-এর জুন পর্যন্ত থাকবে। আল নাসরের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘রোনালদোর চুক্তি বাড়ানোর ব্যাপারে দল রাজি হয়েছে। তবে চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। কদিনের মধ্যেই বিস্তারিত জানা যাবে।’

রোনালদো ৪০ বছর পূর্ণ করেছেন গত ৫ ফেব্রুয়ারি। জন্মদিনের দুই দিন আগে (৩ ফেব্রুয়ারি) এএফসি চ্যাম্পিয়নস লিগে আল ওয়াসলের মুখোমুখি হয়েছিল আল নাসর। ‘বি’ গ্রুপের সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৪-০ গোলে।

রোনালদোর চলতি চুক্তির মেয়াদও শেষের পথে। সেটার মেয়াদ আগামী জুন পর্যন্ত।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের তারকা আল নাসরে যোগ দেন ২০২৩ সালের জানুয়ারিতে। তারপর থেকে ক্লাবটিতে ৯০ ম্যাচ খেলেছেন। করেছেন ৮২ গোল। গত আগস্টে রোনালদো এমন ইঙ্গিতও দেন যে, নিজের পেশাদার ক্যারিয়ার আল নাসরেই শেষ করবেন। সেটা হতে পারে খুব শিগগির কিংবা আরও দুই-তিন বছর পর! সময় জানাবে উত্তর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা