× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোপিয়ান ফুটবলে জায়ান্টদের জয়জয়কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২২ এএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৪ এএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউরোপীয়ান ফুটবলে জায়ান্টদের জয়ের রাতে হামজা চৌধুরীর সাবেক ক্লাব লেস্টার সিটিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুন্দেসলিগায় ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে জিতেছে বায়ার্ন মিউনিখ। ইতালিয়ান লিগে কোমোর বিরুদ্ধে জয় পেয়েছে জুভেন্টাস।

গতকাল শুক্রবার রাতে ভিন্ন ম্যাচে, আলাদা লিগে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ ক্লাবগুলো নামে মাঠে। ইংল্যান্ডে এফএ কাপের ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে গোল খেয়ে বসে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪২ মিনিটে ববি দে করডোভার গোলে আগে লিড নেয় লেস্টার সিটি। ওই গোলের লিড নিয়ে বিরতিতে যায় লেস্টার।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে রেড ডেভিলরা। ৬৮ মিনিটে জোশুয়া জিরকজির গোলে সমতা আনে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের যোগ করা সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ২-১ গোলের জয় নিশ্চিত করেন ডিফেন্ডার হ্যারি মাগুয়ের।
বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ আতিথেয়তা দেয় ওয়ার্ডার ব্রেমেনকে। তবে প্রথমার্ধে গোল পায়নি কেউই।

বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে আলিয়াঞ্জ অ্যারেনার দর্শককে উৎসবে মাতান দলটির ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।
৮২ মিনিটে দ্বিতীয় গোল পায় বাভারিয়ানরা। এবার লেমারের দারুণ ক্রসে ট্যাপইনকরে স্কোর শিটে নাম তোলেন লিরয় সানে। খেলার ইনজুরি সময়ে আবারও পেনাল্টি পায় ঘরের মাঠের দলটি। আবারও স্পট কিক থেকে গোল করে বায়ার্নের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন কেইন।

অন্যদিকে ইতালিয়ান সিরি’আ লিগের ম্যাচে কোমোর মুখোমুখি হয় জুভেন্টাস। ম্যাচের ৩৪ মিনিটে কোলো মুয়ানির গোলে প্রথম লিড নেয় জুভেন্টাস। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে আসসানে দিয়াও সমতায় ফেরায় কোমোকে।

তবে দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত হয় জুভেন্টাসের। স্পট কিক থেকে কোলো মুয়ানি গোল করলে ২-১ গোলে জয় পায় তুরিনের ক্লাবটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা