× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরের বিদায়ের দায় নিলেন সোহান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৪ পিএম

রংপুরের বিদায়ের দায় নিলেন সোহান

বরাবরের মতোই শিরোপার আশা নিয়ে শক্তিশালী দল গড়েছিল রংপুর রাইডার্স। শুরুতে তারা ছুটছিল অপ্রতিরোধ্য গতিতে। কিন্তু উড়তে উড়তে ধপাস করে পরে যাওয়া। ফাইনাল তো দূরের কথা, এলিমিনেটরই পার হতে পারেনি রাইডার্সরা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে টানা দুবার হারানো, টানা আট ম্যাচ জয়, এমন কিছুর পরে দলটাকে অজেয়ই মনে হচ্ছিল। কিন্তু শেষ ভালো হয়নি। রংপুর আর জিততেই পারল না। সবশেষ এলিমিনেটরে তারা হেরেছে চিটাগং কিংসের কাছে। তাতেই বিদায়ঘণ্টা বেজে গেছে। 

দলের এমন বিপর্যয়ের দোষ নিজ কাঁধে নিয়ে নিচ্ছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। এক ফেসবুক পোস্টে রংপুরের অধিনায়ক বলেন, ‘এটা আমার ব্যর্থতা। আমি এর দায় নিচ্ছি। আমি আমার ভালোবাসার রংপুরকে ফাইনালে নিয়ে যেতে পারিনি। এই দলের অংশ ভবিষ্যতে আর হব কি না, তা জানি না; তবে রংপুর রাইডার্সের প্রতি সবসময় আমার শুভকামনা রইল। আমি এই দলের অংশ হতে পেরে, দারুণ কিছু নিবেদিত মানুষজনের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ।’

নুরুল হাসান আরও যোগ করেন, ‘রংপুর রাইডার্সকে পারফর্ম করতে, ও ফাইনালে দেখতে চেয়েছিলাম আমি, এর চেয়ে বেশি কিছু চাইনি। ফ্র্যাঞ্চাইজির প্রতি অনুরাগের কারণে ভক্তদের ও ম্যানেজমেন্টের এটা প্রাপ্য ছিল। আমি সততা ও কঠোর পরিশ্রম দিয়ে নিজের সর্বোচ্চটা দিতে চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যা চেয়েছিলাম, তা হয়নি। আমি আবারও দুঃখিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা