× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

মায়ার্স ঝড়ে রংপুরকে বিশাল লক্ষ্য বরিশালের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৫:৩৪ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ১৬:০৩ পিএম

মায়ার্স ঝড়ে রংপুরকে বিশাল লক্ষ্য বরিশালের

অবশেষে নাজমুল ইসলাম শান্তর ব্যাটে রানের দেখা পাওয়া গেল। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও খেললেন স্বাচ্ছন্দে। দুজনকেই অবশ্য ফিফটির আগে সাজঘরে পাঠালেন রংপুর রাইডার্সের পেসার কামরুল ইসলাম রাব্বি। একপ্রান্ত আগলে ধরে বরিশালকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেলেন কাইল মায়ার্স। ক্যারিবিয়ান এই তারকার ঝোড়ো ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা৷ 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১৩তম ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল ফরচুন বরিশাল। মায়ার্সের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান করেছে তারা। 

এদিন বরিশালকে দুর্দান্ত শুরু এনে দেন তামিম ইকবাল ও ফরচুন বরিশাল। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৪৬ রান তোলে বরিশাল। তবে ফিফটি তুলতে পারেনি দুজনেরই কেউই।

১১তম ওভারে কামরুল হাসানের হাতে বল তুলে দেন সোহান। আর প্রথম বলে শান্তকে ক্যাচ আউট করে অধিনায়কের বিশ্বাসের প্রতিদান দেন কামরুল। ৩০ বলে ৪১ রান করে শান্ত। একই ওভারের শেষ বলে তামিমকেও তুলে নেন কামরুল। ৩৪ বলে ৪০ রান করেন দেশসেরা এই ওপেনার।

এরপর ব্যাট চালিয়ে দ্রুত রান তুলতে থাকেন তাওহীদ হৃদয় এবং কাইল মায়ার্স। তবে ইনিংস বড় করতে পারেনি হৃদয়। ১৮ বলে ২৩ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই ডান হাতি ব্যাটার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মাহমুদউল্লাহ। ২ বলে ৪ রান করে সাইফউদ্দিনের করা স্লো ডেলিভারিকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হন তিনি।

ষষ্ঠ উইকেটে পিচে এসেই বলে বলে বাউন্ডারি মারতে থাকেন ফাহিম আশরাফ। তবে ৬ বলে ২০ রান করে রান আউট হন এই পাক অলরাউন্ডার। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ২৭ বলে ফিফটি তুলে নেন মায়ার্স। শেষ পর্যন্ত মায়ার্সের ২৯ বলের অপরাজিত ৬০ রানে ভর করে ১৯৭ রানের বড় পুঁজি পায় বরিশাল।

রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন কামরুল হাসান। এ ছাড়াও আকিভ জাভেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা