প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১২:২০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ১২:৩৯ পিএম
ড্রাফটে কেউ মোসাদ্দেককে নিতে চাননি। সংগৃহীত ছবি
ঢাকা ঘুরে বিপিএল এখন সিলেটে। আজ লাক্কাতুরা চা বাগান ঘেরা মাঠে শুরু হবে কুড়ি কুড়ির রোমাঞ্চ। সেই পর্বে মাঠে নামার আগে মোসাদ্দেক হোসেনকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ সোমবার তাকে দলে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সোমবার দলের সঙ্গে অনুশীলনও করবেন ঢাকার সাবেক ক্রিকেটার ও অধিনায়ক মোসাদ্দেক। এর আগে বিপিএলের ড্রাফটে অবিক্রীত ছিলেন তিনি। তাকে দলে ভেড়াতে পরেও কেউ আগ্রহ দেখায়নি।
তবে চলমান বিপিএলে মুস্তাফিজ-লিটন দাসদের নিয়ে গড়া ঢাকা ফল না পাওয়ায় শেষ পর্যন্ত মোসাদ্দেককে দলে টানার সিদ্ধান্ত নিয়েছে। তা ছাড়া দলটিকে মানসিকভাবে শক্তিশালী করতে গতকাল ক্যাপিটালসে যোগ দিয়েছেন মেন্টর সাঈদ আজমল।
ঢাকা পর্বে তিন ম্যাচের তিনটিতে হেরেছে ঢাকা। অভিনেতা শাকিব খানের দল আছে বিপিএল টেবিলের তলানিতে।