× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ডের দিনেও বুমরাহকে নিয়ে অস্বস্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১৭:০২ পিএম

বুমরাহ হয়ত কাল বোলিং নাও করতে পারেন— সংগৃহীত ছবি

বুমরাহ হয়ত কাল বোলিং নাও করতে পারেন— সংগৃহীত ছবি

রোহিত শর্মার অনুপস্থিতিতে সিডনি টেস্টে ভারতের নেতৃত্ব দিচ্ছেন জশপ্রীত বুমরাহ। বোলিং আক্রমণে নিজের সেরাটাই দিচ্ছেন এই ডানহাতি পেসার। সেই পথে তিনি নতুন এক কীর্তি গড়েছেন। তবে সিডনি টেস্টের প্রথম সেশনে দীর্ঘ স্পেল বোলিংয়ের পর দ্বিতীয় সেশনের শুরুতেই অস্বস্তি অনুভব করেন বুমরাহ। পিঠের চোটের যা অবস্থা, তাতে হয়ত তাকে আগামীকাল টেস্টের তৃতীয় দিনে বোলিংয়ে নাও দেখা যেতে পারে।

সিডনিতে জমে যাওয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে এক ওভার বোলিংয়ের পর মাঠ ছাড়েন। কিছুক্ষণ পর তাকে একজন সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়িতে করে স্টেডিয়াম ছেড়ে যেতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তাকে হাসপাতালে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বুমরাহর শারীরিক অবস্থার বিষয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। 

এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে এক সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডের মালিক বনেছেন বুমরাহ। টেস্টের প্রথম দিন উসমান খাজার উইকেট তুলে নিয়ে তিনি ৩১ উইকেট নিয়ে বিষেণ সিং বেদির পাশে নাম লিখিয়েছিলেন। দ্বিতীয় দিন মার্নাস লাবুশেনকে সাজঘরে ফিরিয়ে এককভাবে রেকর্ডটি নিজের দখলে নেন বুমরাহ।

শুধু অস্ট্রেলিয়ার মাটিতেই নয়, বরং বিদেশে একটি টেস্ট সিরিজে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় পেসার জশপ্রিত বুমরাহই। তিনি প্রথম ভারতীয় পেসার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট সিরিজে ৩০টি উইকেটের গণ্ডি টপকান। 

সিডনি টেস্টে কি ফের বল করতে পারবেন বুমরাহ? তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারলেন না ভারতীয় দলের পেসার প্রসিধ কৃষ্ণ। শনিবার দ্বিতীয় দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে বুমরাহের শারীরিক অবস্থার বিষয়ে ভারতীয় পেসার বলেন, ‘ওর (বুমরাহ) পিঠে ব্যথা ছিল। ও স্ক্যানের জন্য গিয়েছিল। নজর রাখছে মেডিক্যাল টিম। দেখা যাক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা