× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

তামিমদের উড়িয়ে হ্যাটট্রিক জয় রংপুরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ২২:০৮ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫ ২৩:৪০ পিএম

জয়রথ ছুটেই চলেছে রংপুর রাইডার্সের; ছবি: আ. ই. আলীম

জয়রথ ছুটেই চলেছে রংপুর রাইডার্সের; ছবি: আ. ই. আলীম

কদিন আগেই গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। গায়নার সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা মিরপুরেও ধরে রেখেছে নুরুল হাসান সোহানরা। বিপিএলের একাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছিল বসুন্ধরা গ্রুপের দলটি। পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল তারা। এবার বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে উড়িয়ে টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে রাইডার্স বাহিনী। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলের ষষ্ঠ ম্যাচে তামিম ইকবালের বরিশালকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে রংপুর রাইডার্স। টস হেরে আগে ব্যাট করতে নামা বরিশাল ১৮.২ ওভারে মাত্র ১২৪ রানে গুটিয়ে গিয়েছিল। জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারে জোড়া উইকেট হারালেও অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের ব্যাটে  ৩০ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। 

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারে গোল্ডেন ডাক মারেন অভিষিক্ত আজিজুল হক তামিম। দুই বল পরে তার দেখানো পথে হাঁটেন তৌফিক খান। এতে দলীয় ১৫ রানে ২ উইকেট হারায় রংপুর। তবে হেলস-সাইফের অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটিতে ১৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। ৩৯ বলে ফিফটি হাঁকানো সাইফ ৪৫ বলে ৬১ রানে অপরাজিত থাকেন৷  হেলসের ব্যাট থেকে আসে ৪১ বলের ৪৯ রান। বরিশালের হয়ে দুই উইকেট শিকার করেন অভিষিক্ত পেসার ইকবাল হোসেন ইমন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বরিশাল। ১০ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ওপেনার নাজমুল হাসান শান্ত। তিনে নেমে সুবিধা করতে পারেননি তাওহীদ হৃদয়ও। ৬ বলে ৪ রান করেন তিনি। এক প্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টা করছিলেন তামিম ইকবাল। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৮ বলে ২৮ রান করে নাহিদের বলে বোল্ড আউট হন বাহাতি এই ওপেনার।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং কাইল মায়ার্সও। ১৭ বলে ১৫ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন মুশফিক, আর ১৩ বলে ১৪ রান করে ক্যাচ আউট হন মায়ার্স। এরপর ৩ বলে ১ রান করে ফাহিম আশরাফ আউট হলে দলীয় ৮০ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল।

এদিন বরিশালকে বিপদ থেকে রক্ষ করতে পারেনি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। ৮ বলে ১০ রান করে নাহিদ রানার বলে প্লে-ডাউন হন তিনি। ১৬তম ওভারে ১০০ রানের কোটা পার বরিশাল।

শাহিন শাহ আফ্রিদি (৮), তানভীর ইসলাম ৬ রানে আউট হলে রান তোলার চেষ্টা করেন মোহাম্মদ নবি। ১৯তম ওভারে দ্বিতীয় বলে এই আফগান তারকা আউট হলে ১০ বল হাতে থাকতেই ১২৪ রানে অলআউট হয় বরিশাল। ১৯ বলে ২১ রান করেন নবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা