× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় দিবস হকি

প্রথমবার শিরোপা জিতল বিমানবাহিনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৯ পিএম

হকিতে বরাবরই সেরা বাংলাদেশ নৌবাহিনী। এবার তাদেরকে হারিয়েই প্রথমবারের মতো হকিতে কোনো শিরোপা জিতল বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার বিজয় দিবস হকির ফাইনাল জিতে বিমান বাহিনীর খেলোয়াড়দের উল্লাস। ছবি: বাহফে

হকিতে বরাবরই সেরা বাংলাদেশ নৌবাহিনী। এবার তাদেরকে হারিয়েই প্রথমবারের মতো হকিতে কোনো শিরোপা জিতল বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার বিজয় দিবস হকির ফাইনাল জিতে বিমান বাহিনীর খেলোয়াড়দের উল্লাস। ছবি: বাহফে

গতিতে পরাস্ত করে শুরুতেই জোড়া গোলের লিড বাংলাদেশ বিমান বাহিনীর। ৩১ মিনিটের মধ্যে তারা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। হাল ছাড়েনি আত্মবিশ্বাসী বাংলাদেশ নৌবাহিনী; খেলার তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরে দলটি। তবে শেষ পর্যন্ত আর পেরে উঠেনি কোচ শহিদুল্লাহ টিটুর দল। শেষ কোয়ার্টারে ১০ জনের দল নিয়ে ফিরতে পারেনি ফাইনালে। এই কোয়ার্টারে দুই গোল করে ফাইনাল জিতে নেয় বাংলাদেশ বিমান বাহিনী।

আজ সোমবার প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির ফাইনাল গড়ায় মাওলানা ভাসানী স্টেডিয়ামে। যেখানে বাংলাদেশ নৌবাহিনীকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ বিমান বাহিনী। হকির কোনো টুর্নামেন্টে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হলো বিমানবাহিনী। জয়ী দলের হয়ে হ্যাটট্রিক করেন ফরওয়ার্ড রাকিবুল হাসান।  একটি করে গোল করেন মেহরাব হোসেন সামিন ও ওবায়দুল হোসেন জয়। নৌবাহিনীর হয়ে একটি করে গোল করেন রাসেল মাহমুদ জিমি, ফরহাদ আহমেদ শিতুল, মাইনুল ইসলাম কৌশিক ও আশরাফুল ইসলাম।

খেলার ৪র্থ মিনিটে ওবায়দুল হোসেন জয়ের স্টিক ওয়ার্ক খুজে পায় আনমার্কড রকিবুলকে; বল পেয়ে পোস্টের সামনে থেকে জাল কাঁপান এই ফরওযার্ড। ১১ মিনিটে রিভার্স হিটে লিড ২-০ করে বিমান বাহিনীর জয়। ১৭ মিনিটে পেনাল্টি কর্নারে ব্যবধান কমিয়ে আনেন আশরাফুল ইসলাম। টুর্নামেন্টে এটি ছিল তার ১১তম গোল। টুর্নামেন্ট সেরা গোলদাতাও হয়েছেন তিনি। প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ গোল বিমান বাহিনীর সোহানুর রহমান সবুজের। ২-১ গোলে এগিয়ে হাফ টাইম শেষ করে বিমান বাহিনী। ৩১ মিনিটে কেণাকুণি হিটে বিমানবাহিনীকে ৩-১ গোলে এগিয়ে দেন মেহরাব হাসান সামিন। 

দুই গোলে পিছিয়ে পড়ে কিছুটা কোনঠাসা হয়ে পড়ে নৌবাহিনী। তবে ৩৭ মিনিটে মাইনুল ইসলাম কৌশিকের স্ট্রাইক ও ৪৭ মিনিটে ফরহাদ আহমেদ শিতুলের দুর্দান্ত গোলে স্কোরবোর্ডে ৩-৩ সমতায় ফেরে নৌবাহিনী। কঠিন প্রতিদ্বন্দিতাপুর্ণ কোয়ার্টারের দিকে যায় ফাইনাল। তবে ৪৯ ও ৫৭ মিনিটে রাকিবুল হাসানের দুটি গোল বিমান বাহিনীকে নিয়ে যায় জয়ের দ্বারপ্রান্তে। ম্যাচের শেষ মিনিটে রাসেল মাহমুদ জিমির গোলটি স্কোরলাইন ৫-৪ করলেও ম্যাচে ফেরার সময় ছিল না নৌ বাহিনীর। তাছাড়া নৌবাহিনীর ডিফেন্ডার ফরহাদ আহমেদ শীতুল ৫১ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার তাসিন আলীকে অভ দ্য বল আঘাত করে দেখেন লাল কার্ড। শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়েও আর ফিরতে পারেনি নৌবাহিনী। কয়েক মুহুর্ত পরই বাজে লম্বা বাঁশি। উল্লাসে ফেটে পড়ে বিমান বাহিনীর ডাগআউট।

ফাইনাল হেরে হতাশা প্রকাশ করেছেন নৌবাহিনীর অধিনায়ক জিমি। আম্পায়ারদের দিকে আঙ্গুল তুলেছেন অভিজ্ঞ এই খেলোয়াড়। সেমিফাইনাল ও ফাইনালে কেন গ্রিন কার্ড নেই সেটিও জানতে চেয়েছেন, ‘এরকম আর কোথাও আছে কি না জানা নেই। গ্রিন কার্ডের নিয়ম কবে কখন তুলে নেওয়া হলো কিছু জানি না। আর কিছু হলেই খেলোয়াড়দের দোষারোপ করা হয়। কিন্তু কেন বা কি কারণে মাঠে গন্ডগোল হলো তা নিয়ে কখনো আম্পায়ারদের জিজ্ঞাসা করা হয় না। এটা খুবই হতাশার।’

ফাইনাল জিতে খুশি বিমান বাহিনীর কোচ হেদায়াতুল ইসলাম খান রাজিব। তিনি মনে করেন গতিতেই পরাস্ত হয়েছে নৌবাহিনী, ‘আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই তরুণ। তারা দারুণ গতিময় হকি খেলেছে। আমার কাছে মনে হয়ে ঠিক এই জায়গায় ওদের সঙ্গে আমাদের ব্যবধান গড়ে দিয়েছে।’ ফাইনাল শেষে অবশ্য এটিকে প্রধান কারণ বলে মনে করেন না নৌবাহিনীর জিমি, ‘আমরা প্রত্যাশামাফিক খেলতে পারিনি, এটা একটা কারণ। খেলোয়াড়েরা পুরোপুরি ফিট।’

এদিকে সর্বশেষ ঢাকা লিগে সর্বোচ্চ গোলস্কোরার হয়েছিলেন সোহানুর রহমান। এই প্রতিযোগিতায় ৮ গোল করেছেন, হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনাল শেষে বলেছেন, ‘দারুণ একটা টুর্নামেন্ট কেটেছে, ভালো লাগছে। পুরস্কার পেতে অবশ্যই ভালো লাগে।’ এরপর তিনি মনে করেন নিয়মিত টুর্নামেন্ট হওয়ার দরকার। তার মতে যারা সার্ভিস করেন না তাদের জন্য এই ধরনের টুর্নামেন্ট বেশ দরকারি, ‘দেখেন আমরা যারা সার্ভিসে আছি তাদের একটা রুটিরুজির ব্যবস্থা আছে। কিন্তু যারা বাইরের খেলোয়াড় তাদের জন্য এই ধরনের টুর্নামেন্ট মাঠে থাকা গুরুত্বপূর্ণ।’

ফাইনালের পর বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান, প্যারাগন গ্রুপের প্রতিনিধিসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা